শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও তিন সাঁওতাল হত্যার ৪র্থ বার্ষিকী পালন
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও তিন সাঁওতাল হত্যার ৪র্থ বার্ষিকী পালন
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও তিন সাঁওতাল হত্যার ৪র্থ বার্ষিকী পালন

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও তিন সাঁওতাল হত্যার ৪র্থ বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সাঁওতাল হত্যা দিবস পালিত হয়। এ উপলক্ষে শোক র‌্যালি, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বালন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, এএলআরডি ও জনউদ্যোগ যৌথভাবে এসব কর্মসূচি পালন করে। সংগঠনগুলো সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে ১ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী আলোচনা সভা, মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে।

সপ্তাহব্যাপি কর্মসূচির শেষ দিনে সকাল সাড়ে ৮টায় অস্থায়ী শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন ও মোমবাতি প্রজ্জ্বলন শেষে ব্যানার, বিভিন্ন দাবী সম্বলিত ফেস্টুন শোভিত এক শোক মিছিল সাঁওতাল পল্লী জয়পুর ও মাদারপুর গ্রাম থেকে বের হয়ে কাঁটামোড় হয়ে ১৫ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে গোবিন্দগঞ্জ শহীদ মিনারে শেষ হয়। সকালে গোবিন্দগঞ্জ শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে শহীদ প্রতি সম্মান জানিয়ে ১মিনিট নিরবতা পালন করে।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সভাপতি শহীদ আলফ্রেড সরেনের বোন রেবেকা সরেন, আদিবাসী বাঙালি সংহতি পরিষদর আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জন উদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ভূমি অধিকার কর্মী এএলআরডি’র প্রতিনিধি এ্যাড. রফিক আহমেদ সিরাজী, আদিবাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, সিপিবি নওগা জেলা কমিটির সভাপতি এ্যাড. মহসিন রেজা, আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা বদিউজ্জামান, উদীচীর সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, আদিবাসী পরিষদের নেতা এ্যাড. বাবুল রবিদাস, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, আদিবাসী নেতা সুনীল খালকো, সুফল হেমব্রম, প্রিসিলা মুর্মু, অলিভিয়া হেমব্রম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ৬ নভেম্বর-২০১৬ মহিমাগঞ্জ সুগার মিল কর্তৃপক্ষ বেআইনিভাবে আদিবাসীদের নির্মিত বসতবাড়িতে পুলিশ, প্রশাসনসহ স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীদের দ্বারা উচ্ছেদের নামে নিরীহ আদিবাসীদের ওপর হামলা, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং বর্বরোচিতভাবে গুলিবর্ষণ করে। গুলিতে ও নির্যাতনে শ্যামল হেমরম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু নিহত এবং অনেকেই গুরুতর আহত হন। কিন্তু ঘটনার ৩ বৎসর পেরিয়ে গেলেও মামলার উল্লেখযোগ্য কোন অগ্রগতি দেখা যাচ্ছে না।

পিবিআই তদন্ত করে মুল আসামীসহ ১১জনকে আসামী শ্রেণিভূক্ত না করায় বাদী পক্ষ নারাজী দিলে মামলাটি পুনরায় তদন্তভার সিআইডি’র উপর দায়িত্ব দেয়। সিআইডি’র ঢিলেঢালা তদন্ত কার্যক্রম ও কার্যকর তদন্ত না করায় আদিবাসী সাঁওতালগণ চরম হতাশা ব্যক্ত করছে। আদিবাসীরা আশা করে যে, সিআইডি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত মুল আসামীসহ জড়িত সকল আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
বক্তরা আরো বলেন যে, বিকল্প জায়গা থাকা সত্বেও কতিপয় স্বার্থন্বেষী মহল কৃষি জমিতে তথাকথিত উন্নয়ন প্রকল্প আদিবাসীদের পৈত্রিক সম্পত্তির উপর করার পায়তারা করছে। যাহা সম্পূর্ণ আদিবাসী সাঁওতালদের স্বার্থ পরিপন্থী। ফলে ষড়যন্ত্রের বিরুদ্ধে সাঁওতাল বাঙালিসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)