শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » রাজশাহী » বাগমারায় ভাতার বই নিয়ে শুনীতির বাড়িতে প্রশাসনের কর্মকর্তা
প্রথম পাতা » রাজশাহী » বাগমারায় ভাতার বই নিয়ে শুনীতির বাড়িতে প্রশাসনের কর্মকর্তা
সোমবার ● ৯ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগমারায় ভাতার বই নিয়ে শুনীতির বাড়িতে প্রশাসনের কর্মকর্তা

ছবি : সংবাদ সংক্রান্তমাইনুল হাসান, রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীর বাগমারার ওরাওঁ সম্প্রদায়ের একমাত্র বয়স্ক সেই নারী শুনীতি রানী (৬৩) অবশেষে বয়স্ক ভাতার বই হাতে পেলেন। উপজেলা প্রশাসনের পক্ষে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ভাতার বই তুলে দেওয়া হয়েছে। এর আগে তাঁকে উপজেলা প্রশাসনের পক্ষে সহযোগিতাও করা হয়।

‘ভাতা না পেয়ে শুনীতি রানীর কষ্টের জীবন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে শুনীতি রানীর বয়স্ক ও বিধবা ভাতা না পাওয়া এবং দুর্দশা নিয়ে একটি চিত্র ফুটে ওঠে। সংবাদটি প্রকাশের পরেই স্থানীয় লোকজন তাঁদের ফেসবুকে শেয়ার করে তা প্রচারণা চালান। ওই দিনই সংবাদটি বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। পরের দিন তিনি দপ্তরের লোকজন পাঠিয়ে শুনীতি রানীর খোঁজ-খবর নেন। তাঁর বিষয়ে জানার পর তাঁকে নিজ দপ্তরে ডেকে পাঠান। তৃতীয় লিঙ্গের এক প্রতিবেশির সহযোগিতায় গত ৫ নভেম্বর ইউএনও’র দপ্তরে আসেন শুনীতি রানী। ইউএনও এক বস্তা বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী ছাড়াও নগদ অর্থ (দুই হাজার টাকা) তুৃলে দেন শুনীতি রানীর হাতে। ভ্যানে করে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন।

ওই দিনই শুনীতি রানীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, তাঁর ও নমিনির পাসপোর্ট আকারের ছবি সংগ্রহ করে বয়স্ক ভাতার জন্য। ব্যাংক হিসাব চালুসহ বিভিন্ন দাপ্তরিক প্রক্রিয়া শেষে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেলে ভাতার বই হস্তান্তর করা হয়। শুনীতি রানীর বাড়িতে গিয়ে তার হাতে আনুষ্ঠানিকভাবে উপহার হিসাবে ভাতার বই হাতে তুলে দেন।

এ সময় তাঁর সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা প্রকৌলশী সানোয়ার হোসেন, সমাজসেবা অফিসার আব্দুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।

ইউএনও শরিফ আহম্মেদ বলেন, সংবাদের মাধ্যমে বিষয়টি তাঁর নজরে এসেছে। বয়স্কভাতার তালিকাভুক্ত করা হলো। এছাড়াও বিভিন্ন সমস্যায় শুনীতির পাশে উপজেলা প্রশাসন থাকবে বলে জানিয়েছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মমিন জানান, গত জুলাই মাস থেকে শুনীতি ভাতার সুবিধা পাবেন। এখন থেকে প্রতিমাসে তিনি ৫০০ টাকা করে ভাতা পাবেন।

জানা যায়, উপজেলা সদর ভবানীগঞ্জে বসবাস ওরাওঁ সম্প্রদায়ের এই নারীর। স্বামী মারা গেছেন এক যুগ আগে। এরপর থেকে তিনি ভবানীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের পেছনে একটি খুপরিতে বসবাস করছেন শুনীতি। হাট-বাজার ঝাড়ু দিয়ে ও মাছের আড়তে পরিচ্ছন্নতার কাজ করে কোনো রকম জীবন যাপন করে আসছেন তিনি। সরকার বয়স্ক ও বিধবা ভাতা চালু করলেও এই বৃদ্ধা ছিলেন বঞ্চিত।





আর্কাইভ