শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে ৭৫ কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে ৭৫ কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার
সোমবার ● ৯ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেলপুরে ৭৫ কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার

ছবি : সংবাদ সংক্রান্তনিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটির ওজন ৩৮০ কেজি জয়পুরহাটের আক্কেলপুরে হাজার বছরের পুরোনো প্রাচীন পাল আমলের অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। গতকাল রবিবার বিকালে উপজেলার রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সহযোগিতায় মূর্তিটি উদ্ধার করা হয়।

প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বরাত দিয়ে র‌্যাব জানিয়েছে, মূর্তিটির ওজন ৩৮০ কেজি, মূল্য প্রায় ৭৫ কোটি টাকা। প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পাল বংশীয় রাজা প্রথম মহীপাল (৯৯৫-১০৪৩ খ্রি.) আমলের। বিষ্ণু মূর্তিটির গায়ে খোদাই করা শিল্পকর্ম থেকে প্রতীয়মান হয়, এটি কুষান সাম্রাজ্যের প্রাচীন মূর্তিশিল্পের আদলে তৈরি। এই প্রত্নসম্পদের প্রাক্কলিত মূল্য প্রায় ৭৫ কোটি টাকা। উদ্ধার হওয়া মূর্তিটি রাষ্ট্রীয় সম্পদ হওয়ায় তা নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুর জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক এএসপি মোহাইমেনুর রশিদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সনাতন ধর্মালম্বীরা বিষ্ণুমূর্তিটি আক্কেলপুরের দেওড়া এলাকার একটি বাড়িতে রেখে পূজা করতেন। এ ব্যাপারে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আমাদের নিদর্শনটি উদ্ধারের জন্য লিখিতভাবে জানালে তাদেরকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, এটি সরকারি সম্পদ। তারা আইন বহির্ভূতভাবে নিদর্শনটি রাখছেন। পরে তাদের বিষয়টি বুঝিয়ে উদ্ধার করা হয়।#





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)