বুধবার ● ১১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বান্দরবানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার ১১ নভেম্বর সকাল সাড়ে ৮ টায় বান্দরবান জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও শহরে বর্ণাঢ্য একটি র্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিকে স্মরণে ও শ্রদ্ধা ভরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়। এতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মারমা, যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের নেতা মো. আজম, মিন্টু বড়ুয়া, মংসিং হাই মারমা, মো. আকবর, মো. সাইফুল ইসলাম সনেট”সহ জেলা উপজেলা ও নেতৃবৃন্দরা।





এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন
রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান
রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল
মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা