সোমবার ● ২৩ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা বিভাগ » বাংলাদেশ সম্মিলিত কবি পরিষদের কমিটি গঠন
বাংলাদেশ সম্মিলিত কবি পরিষদের কমিটি গঠন
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ সোমবার ২৩ নভেম্বর মাঠপাড়াস্থ মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত কবি পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান জীবন এর সঞ্চালনায় কমিটি গঠন পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত বিশিষ্ট কবি ও সাহিত্যিক এ কে সরকার শাওন।
এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক ও কবি কেএম সাইফুল্লাহ ভূইয়া, এম সামছুল ইসলাম, শাহ আলম, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম জামাল হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম কামাল, প্রচার সম্পাদক রাজমল্লিক, মোঃ ফরিদ হোসেন, মোঃ হাসান, মো আনোয়ার হোসেন, মাহদি হাসান মিলন প্রমুখ।
আলোচনা শেষে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ কে সরকার শাওনকে সভাপতি, মোঃ জিয়াউর রহমান জীবনকে সাধারণ সম্পাদক এবং মোঃ শাহ আলমকে অর্থ সম্পাদক করে ২১ সদস্য কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সোহেল, সাহিত্য সম্পাদক কে এম সাইফুল্লাহ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রাজ মল্লিক, আইন বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ হোসেন, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন শিহাব, প্রচার সম্পাদক মোঃ খোরশেদ আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী রুবেল, তথ্য ও যোগাযোগ সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ, সমাজ কল্যান সম্পাদক লোকমান তাজ, মহিলা বিষয়ক সম্পাদক আদিবা সুলতানা, কার্যকরী সদস্য মোঃ হাসান আহমেদ, মোঃ শাহিন ইসলাম শাওন, আনোয়ার হোসেন, শাহরিয়ার হোসাইন, সম্রাট হোসেন, শুভঙ্কর বিশ্বাস প্রমূখ।
কমিটি গঠন শেষে নব গঠিত কমিটির সদস্যগণ তাদের স্বরচিত কবিতা আবৃতি করেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।





চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব
আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব