শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » রাউজানে মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব
প্রথম পাতা » কৃষি » রাউজানে মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব
শনিবার ● ২৮ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, রাউজান প্রতিনধি :: চট্টগ্রামের রাউজানে বিভিন্নস্থানে মাঠ থেকে আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষক কৃষাণীরা ব্যস্ত সময় পার করছে পাকা ধান ঘরে তোলার কাজে।
এবার এই উপজেলায় যতটুকু চাষাবাদ হয়েছে তাতে হয়েছে বাম্পার ফলন। গত মাসে মৌসুমী আবহাওয়ার প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে কিছু ক্ষেতে ফুলে ভরা ধান গাছ মাটিতে লুঠে পড়লেও, সেই গাছ আবার মাথা তুলে দাঁড়িয়ে উঠে ফলন পাকাপোক্ত হতে শুরু করেছে। উপজেলার বিভিন্ন স্থানের আমন চাষীদের সাথে কথা বলে জানা যায়, এবার প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা কম থাকায় ধান ক্ষেতের তেমন ক্ষতি হয়নি। কিছু নিচু জমির ফুলে ফলে ভরা ধান গাছ লুঠে পড়লেও তেমন ক্ষতি হয়নি। উপজেলা কৃষি বিভাগের লোকজনের মতে রাউজানে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। তাদের হিসাব মতে এই উপজেলায় আমন চাষাবাদ হয়েছে ১১ হাজার ৮১০ হেক্টর জমিতে। এবার উৎপাদন থেকে শুষ্কনো ধান পাওয়া যাবে ৫২ হাজার ২০ মেট্রিক টন। আর এই পরিমান ধান থেকে চাল পাওয়া যাবে ৩৪ হাজার ৭শত মেট্রিক টন। সরেজমিনে দেখা যায়, ধান কাটার উৎসব চলছে উপজেলার উত্তারাংশের হলদিয়া, ডাবুয়া, চিকদাইর,গহিরা, রাউজান সদন ইউনিয়ন,কদলপুর এলাকায়। এসব এলাকায়। কৃষি জমি উঁচু হওয়ার কারণে মৌসুমের শুরুতে চাষাবাদ করা সম্ভব হয়। দক্ষিণাংশের পশ্চিম গুজরা, বিনাজুরী, উরকিরচর,পাহাড়তলী, বাগোয়ান, নোয়াপাড়া,পূর্বগুজরা এলাকার বেশি ভাগ জমি নিচু। একারণে আমন বীজ তলা তৈরী হয় বিলম্বে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জিব কুমার সুশীল বলেছেন উত্তারাংশের কৃষকদের লক্ষ্য থাকে আমন ধান কেটে ওই জমিতে সবজি ক্ষেত করার। একারণে তারা চাষাবাদে আগে যায়, ফলনও ঘরে তুলে সবার আগে। ধান কাটার সাথে সাথে এই এলাকার কৃষকরা বিভিন্ন জাতের মৌসুমী সবজি চাষে মনোযোগি হয়ে উঠে। তিনি জানান এবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাঁচ শতাধিক হেক্টর জমিতে মৌসুমী সবজি চাষ হয়েছে। এসব সবজির মধ্যে রয়েছে বেগুন, কচু, টেরশ,চাল কুমড়া, মিষ্টি কোমড়াসহ বিভিন্ন ধরণের শাক। উপজেলা কৃষি কর্মকর্তা সার্ব্বির আহমদ বলেছেন রাউজানের কৃষকরা সব ধরণের আধুনিক সুযোগ সুবিধা পাচ্ছেন। কৃষি বিভাগের লোকজন মাঠে গিয়ে কৃষকদের সুবিধা অসুবিধায় পরামর্শ দিয়ে আসছেন।

রাউজানে ব্রীক ফিল্ড’ বন্ধ ঘোষণা: ২ লাখ টাকা জরিমানা
রাউজান প্রতিনিধি ::চট্টগ্রামের রাউজানে হালদা নদীর পাড়ে অবস্থিত ‘শান্তি ব্রীক ফিল্ড’ নামে একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার ২৮ নভেম্বর বেলা সাড়ে ১২টায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই ইটভাটাটি বন্ধের নির্দেশ দেন। একই সাথে ইটভাটা মালিক প্রিয়তোষ বড়ুয়া ও স্মৃতিময় বড়ুয়া বড়ুয়াকে ২লাখ টাকা জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা।





কৃষি এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)