শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা বিভাগ » পুনর্বাসন ছাড়া রেললাইনের দুইপাশের উচ্ছেদের ঘোষণা অমানবিক : আবু হাসান টিপু
প্রথম পাতা » ঢাকা বিভাগ » পুনর্বাসন ছাড়া রেললাইনের দুইপাশের উচ্ছেদের ঘোষণা অমানবিক : আবু হাসান টিপু
সোমবার ● ৩০ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুনর্বাসন ছাড়া রেললাইনের দুইপাশের উচ্ছেদের ঘোষণা অমানবিক : আবু হাসান টিপু

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু গণমাধ্যমে প্রকাশের উদ্দেশ্যে এক বিবৃতিতে বলেছেন, এই করোনা দুর্যোগকালে পুনর্বাসন ছাড়া মাত্র ২০ দিনের নোটিশে ইপিজেট থেকে চাষাঢ়া পর্যন্ত রেললাইনের দুইপাশের ঘর-বাড়ি, দোকান-পাট উচ্ছেদের ঘোষণা কেবল অমানবিক নয় অন্যায়। তিনি বলেছেন ১৮৭৮ সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনেই বলা আছে ৬০ বছর কিংবা তার বেশী সময় ধরে কোন স্থানে বসবাস কিংবা ভোগ-দখলে থাকলে সে যায়গাতে দখলদারের অধিকার প্রতিষ্ঠিত হয়; সুতরাং এই আইনের বলেই এখন আর রেলওয়ে কতৃপক্ষ নয় বরং দখলদাররাই এই সকল সম্পত্ত্বির প্রকৃত মালিক। তাছাড়া এই করোনা দুর্যোগকালে সরকারের চরম অব্যবস্থাপনায় স্বাস্থ্যখাতে নৈরাজ্য, সরকার ও সরকারীদলের নেতাকর্মীদের লুটপাট-দুর্নীতি ও চুরি চামারির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ দুর্দশার শেষ নেই তার উপরে রেললাইনের দুই পাশের অর্ধ লক্ষাধিক ছোট ব্যবসায়ী ও লক্ষাধিক বস্তিবাসীকে আশ্রয়হীন করলে সব মিলিয়ে কয়েক লক্ষ মানুষের অসহায়ত্ব আরও অনেকগুন বেড়ে যাবে।

আবু হাসান টিপু বলেছেন, এই অল্প সময়ের উচ্ছেদ নোটিশের কারণে অধিকাংশ ব্যবসায়ীই তাদের দোকান মালিকে দোকান ভাড়া নেয়ার সময়ে দেয় এডভান্সের টাকাসহ ক্রেতা সাধারণকে মাসিক ভিত্তিতে দেয়া বাকীর টাকা তুলতে পারবেন না। এছাড়া নিশ্চিতভাবে আশপাশের অঞ্চলে পর্যাপ্ত খালি দোকান না থাকার কারণে অধিকাংশ ব্যবসায়ীকেই তার ব্যবসা বন্ধ করে দিয়ে সর্বস্ব হারিয়ে পথে বসতে হবে। আর রেললাইনের দু’ধারে বসবাসকারী হতদরিদ্র মানুষগুলোর অবস্থা হবে আরও করুণ, নিশ্চিভাবে অল্প ভাড়ায় পর্যাপ্ত খালি ঘর না পাওয়া ও অর্থনৈতিক অচ্ছলতার কারণে অনেককেই খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে ঠাই করে নিতে হবে। অথচ বাসস্থান প্রাপ্তির অধিকার মানুষের সাংবিধানিক অধিকার।

তিনি আরও বলেছেন, নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়নের স্বার্থেই এখানে নতুন নতুন সড়ক নির্মান করা অনেক বেশী জরুরী। এছাড়া সুদীর্ঘকাল ধরেই নারায়ণগঞ্জের উত্তরাঞ্চল বহু দিক থেকেই উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত আরতাই অনিবার্যভাবেই ইপিজেট থেকে চাষাঢ়া পর্যন্ত রেললাইনের উপর দিয়ে সড়ক নির্মিত হলে তা হবে এ অঞ্চলেরে মানুষের জন্য আর্শিবাদ স্বরূপ। এমন কি এই সড়কটি নির্মাণের মধ্যো দিয়ে নারায়ণগঞ্জের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের একটি স্বপ্ন পুরণ হবে। কিন্তু তড়িঘড়ি করে পুনর্বাসন কিংবা উপযুক্ত ক্ষতিপূরণসহ পর্যাপ্ত সময় না দিয়ে; দরিদ্র মানুষগুলোর পেটে লাথি মারা কোন ভাবেই মেনে নেয়া যায়না।

আবু হাসান টিপুু অবিলম্বে পুনর্বাসন কিংবা উপযুক্ত ক্ষতিপূরণসহ পর্যাপ্ত সময় না দিয়ে ইপিজেট থেকে চাষাঢ়া পর্যন্ত রেললাইনের দুইপাশে ঘর-বাড়ি, দোকান-পাট উচ্ছেদ আদেশ স্থগিত করার জোর দাবী করেন। এবং উন্নয়নের নামে গায়ের জোর প্রদর্শন না করে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে দেশের প্রচলিত আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান করেন।





ঢাকা বিভাগ এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)