শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » লাউয়ের মাচায় দুলছে কৃষকের স্বপ্ন
প্রথম পাতা » কৃষি » লাউয়ের মাচায় দুলছে কৃষকের স্বপ্ন
বুধবার ● ২ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লাউয়ের মাচায় দুলছে কৃষকের স্বপ্ন

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি :: করোনা ক্রান্তিকালে অর্থনৈতিক চাকা সচল রাখতে নওগাঁর আত্রাইয়ে শীতকালীন সবজি চাষের পাশাপাশি চাষিরা এখন মাচা পদ্ধতিতে নানান জাতের লাউ চাষে ঝুঁকে পড়েছেন।
কৃষিতে অত্যাধুনিক প্রযুক্তির ফলে এখন বারোমাসই উৎপাদন হচ্ছে বিভিন্ন সবজিসহ লাউ। সহজ পদ্ধতি এবং গাছের গুনগত মান ভালো থাকায় ফলন বেশি পেয়ে চাষিদের কাছে এখন মাচা পদ্ধতিতে লাউ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
এক চাষির দেখে প্রতিবেশি অন্য চাষিরাও মাচায় লাউ চাষ শুরু করেছেন। অল্প সময়ে বেশি লাভ হওয়ার কারণে নানান জাতের লাউ চাষ এখন সনাতন পদ্ধতির বদলে মাচায় চাষ করে অধিক লাভের স্বপ্ন দেখছেন স্থানীয় চাষিরা।
প্রতিদিনই পাইকারী এবং খুরচা দরে জমিতে থেকে লাউ বিক্রি হওয়ায় বাজারে দেয়ার ঝামেলা না থাকায় এটা আরও ভালো দিক দেখছেন চাষিরা। স্থানীয় কৃষি অফিসের সার্বিক সহযোগিতা ও পরামর্শে উন্নত জাতের বীজ চাষিরা হাতে পাওয়ায় মাচা পদ্ধতিতে লাউ চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। প্রায় প্রতি মাসেই গাছের ডগায় ডগায় নানান ওজনের লাউ ঝুলছে।
উপজেলার ভবানীপুর গ্রামের ওয়াজেদ আলী লিটন বলেন, একটু বাড়তি আয়ের আশায় প্রতিবেশি কৃষককের দেখে মাচা পদ্ধতিতে লাউ চাষ করেছি। দূর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে নিবিড় পরিচর্যার মাধ্যমে গাছগুলো ঠিক রাখায় গাছের ডগায় ডগায় প্রচুর পরিমাণে ছোট বড় মাঝাড়ি ওজনের লাউ ধরেছে। এবং আমি লাভবানও হয়েছি।

কৃষক রফিকুল ইসলাম জানান, আমি মূলত ব্যবসা করি। বাড়ির পাশে নানান জাতের সবজি চাষের পাশাপাশি মাচা পদ্ধতিতে উন্নতমানের বীজ দিয়ে লাউ চাষ করি। প্রায় পাঁচ মাস বয়সের মধ্যে ছোট বড় ও মাঝাড়ি মিলে প্রায় এক হাজার পিস লাউ বিক্রি করেছি। বাজার মূল্য শুরুতে ভালো পেলেও শেষ মহুর্তে আশানূরুপ দর পাইনি। ফলে যে পরিমাণ লাভের আশা করছিলাম তার চেয়ে কিছুটা কম হয়েছে। সব মিলে আমি দিনদিন সবজিসহ লাউ চাষের দিকে মনোযোগ দিচ্ছি।

এ বিষয়ে আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন জানান, মাচা পদ্ধতিতে লাউ চাষ লাভজনক হওয়ায় আত্রাইয়ে জনপ্রিয় হয়ে উঠছে। আমরা সরাসরি চাষিদেরকে আগ্রহী করে তোলার লক্ষে সার্বিক পরামর্শসহ উন্নত জাতের বীজ দিয়ে সহযোগিতা করছি। এই পদ্ধতিতে লাউ চাষে রোগবালাই কম ও ফলন বেশি হওয়ায় চাষিরা লাভবান হচ্ছে। প্রায় প্রতি মাসেই এই লাউ গাছে ধরে। কীটনাশকমুক্ত লাউ হওয়ায় বাজারে বিক্রির কোনো সমস্যা না হওয়ায় এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)