শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে আমনের বাম্পার ফলনের সুবাস পাচ্ছেন কৃষকরা
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে আমনের বাম্পার ফলনের সুবাস পাচ্ছেন কৃষকরা
বুধবার ● ২ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে আমনের বাম্পার ফলনের সুবাস পাচ্ছেন কৃষকরা

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: ফসলের মাঠজুড়ে বাতাসে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন আমন ধান। এবার আমনের বাম্পার ফলনের সুবাস পাচ্ছেন কৃষকরা। সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃষক পরিবারগুলো ভাসছে এখন ধানের মৌ মৌ গন্ধে। মাঠে মাঠে আনন্দে ধান কাটছেন চাষিরা। আমনের বাম্পার ফলন আর নবান্নের আনন্দে আজ বিশ্বনাথের মাঠ-ঘাট ভরে উঠেছে সোনালি ফসলে।
বিশ্বনাথের হাওড়জুড়ে পাকা ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন। কৃষাণ-কৃষাণীর মনে বইছে আনন্দের বন্যা। উপজেলাজুড়ে আমন ধানের বাম্পার ফলনে আবারও বাঁধ ভাঙ্গা আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন কৃষক-কৃষাণীরা। দিগন্তজোড়া সোনালি ফসলের মনোরম দৃশ্য এখন গোটা উপজেলাজুড়ে। শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ফসল কাটার মহোৎসবে ব্যস্ততম সময় কাটাচ্ছেন এখানকার কৃষকরা। শীতের সকাল থেকে পড়ন্ত বেলা পর্যন্ত মাঠে মাঠে ফসল কর্তনের চিরাচারিত দৃশ্য দেখা যাচ্ছে গ্রামজুড়ে। একদিকে কৃষকরা ধান কেটে বাড়ির আঙিনায় জড়ো করছেন, অপরদিকে গরু বা মেশিন দিয়ে একই সঙ্গে মাড়াইয়ের কাজ সম্পন্ন করে নেওয়া হচ্ছে। মাড়াই শেষে বাতাসে ধান উড়িয়ে বাকি কাজটুকু সম্পন্ন করে গোলায় তোলার কাজে এখন কৃষাণীরা ব্যস্ত থাকবেন। চলবে উপজেলার গ্রামে গ্রামে মাঠের পর মাঠ সোনালি ফসল ঘরে তোলার মহোৎসব। বাতাসে ছড়ানো আমনের মৌ মৌ গন্ধ আর কৃষক-কৃষাণীদের ফসল ঘরে তোলার কর্মব্যস্ততা এখানে এক অন্যরকম আনন্দঘন পরিবেশ বিরাজ করবে।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার ৮টি ইউনিয়নে এ বছর আমন মৌসুমে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৩ হাজার ২শ ৫ হেক্টর জমি। এর মধ্যে আমন রোপণের সময় তিন দফা বন্যার মুখে পড়েন কৃষকরা। বার বার পানিতে তলিয়ে যায় বীজতলা। পরে পানি নামলে চারা উৎপাদন করেন কৃষকরা। রোপণকৃত চারার মধ্যে রয়েছে বিআর ১১, ব্রি ধান ৫১, ৫২, ৩২, ৩৪ ও ৩৯, বীনা ৭, ১১, ১৬ ও ১৭ এবং নতুন জাতের ব্রি ধান ৮৭ ও ৭২। এর মধ্যে ব্রি ৮৭ জাতের ধানের ফলন সবচেয়ে ভালো হয়েছে। অন্য বছর ইঁদুর আর পোকা-মাকড়ের আক্রমণ ও রোগবালাই দেখা দিলেও এবছর এগুলোর উপদ্রব ছিল কম।
বাউসী গ্রামের কৃষক মতিন মিয়া বলেন, ‘বন্যা ও বৃষ্টির কারণে আমন চাষাবাদ নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। যে প্রত্যাশায় এতো পরিশ্রম, এবার তা পূর্ণ হয়েছে। আশা রাখি খরচ পুষিয়ে লাভ হবে।’ কারিকোনা গ্রামের কৃষক শহিদ মিয়া বলেন, ‘তিন দফা বন্যার পানিতে বীজতলা তলিয়ে যাওয়ার পরও এবার আমন ধানের ভালো ফলন হয়েছে।’
উপজলো কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, ‘বন্যায় প্রাথমিকভাবে চারা উৎপাদনের সময় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল। নষ্ট হয় বীজতলাও। পরে আর কোনো সমস্যা হয়নি। বৃষ্টি থাকায় ধানের গাছও বড় হয় দ্রুত। এ বছর ভালো ফলন হওয়ায় সাময়িক ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন কৃষকরা।’





কৃষি এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)