বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » ১৫০ বোতল ফেনসিডিলসহ রাঙামাটির কামাল র্যাব-৭ এর হাতে আটক
১৫০ বোতল ফেনসিডিলসহ রাঙামাটির কামাল র্যাব-৭ এর হাতে আটক
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্বারসহ কামাল উদ্দীন (৪৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী এ তথ্য নিশ্চিত করেন।
আজ বৃহম্পতিবার ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৬ টার দিকে র্যাব-৭, ফেনী ক্যাম্প এর একটি আভিযানিক দল জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার ভাই ভাই রেষ্টুরেন্ট এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি চেকপোষ্ট পরিচালনা কালে একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উক্ত ট্রাকটিকে উল্লেখিত স্থানে থামিয়ে ০১ জন (চালক) ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত কামাল উদ্দীন রাঙামাটি জেলা সদরের পৌর এলাকার (৬নং ওয়ার্ডের) ভেদভেদী পাড়ার আলী বকসের ছেলে। পরে গাড়িটি তল্লাশী করে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদকের মামলা রজু করা হয়েছে।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা