শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন
বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্তরাঙামাটি :: বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কুটক্তি ও বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলায় জড়িত সকলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলা শাখা।

বুধবার সকাল ১১ টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সন্তান কমান্ডের সভাপতি নুর আজাদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন
সমাবেশে বক্তরা বলেন, যেকোন মুল্যে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। এসব অপশক্তি এখনো বাংলাদেশকে
পাকিস্তান বানানের স্বপ্ন দেখে তাদের সে স্বপ্ন কখনোই এই দেশে পুরণ হবেনা। রাঙামাটি জেলায় স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা জোরদারের পাশাপাশি রাঙামাটিতে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য সিসি ক্যামেরার আওতায় আনার জোর দাবি করেন।
অর্থ সম্পাদক জুয়েল বড়ুয়া বলেন, কোন অবস্থাতে এইসব অপশক্তিকে মেনে নেয়া হবে না।
সাংগঠনিক সম্পাদক সুব্রত দাশ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে স্বাধীনতা বিরোধীদের জায়গা না। যারা হামলার সাথে তাদের সকলকে শাস্তির আওতায় দ্রুত আনতে হবে।
সাধারন সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী বলেন, এইসব সাম্প্রদায়িক গোষ্ঠি যে মুক্তিযুদ্ধের সময় বিরোধীতা করেছে ঠিক তেমনই এখনও করছে। বঙ্গবন্ধুর ভার্স্কযে হামলার মত সাহস তারা আজও দেখাচ্ছে এসব অপশক্তির সাথে কোন ধরনের নুন্যতম আপোষ করা যাবে না। রাঙামাটিতে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের যথাযথ নিরাপত্তার পাশাপাশি ভাস্কর্যটি সিসি ক্যামেরার আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
সহ সভাপতি মামুন ভুঁইয়া বলেন, ধর্মান্ধ, সাম্প্রদায়িক গোষ্ঠি মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের বিরোধিতা করেছে এখনও ঠিক তেমনই করছে তারা। স্বাধীন দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা কোনভাবেই মনে নেয়া যায় না।
যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল বলেন, যে মানুষটি স্বাধীন দেশ এনে দিল সেই মহান নেতাকে অস্বীকার করা মানে নিজের সাথেই বেঈমানি করা। এমন বেঈমান বাংলাদেশে থাকার কোন অধিকার রাখে না।

সভাপতি নুর আজাদ চৌধুরী বলেন, রাজনীতি বা অন্য কোন কারনে এসব অপশক্তির সাথে কোনভাবেই অাপোষ করা যাবে না। এসব অপশক্তির সাথে আপোষ করা মানে আত্মহত্যার সমান।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ তালুকদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিদারুল আলম সেতু, আইন ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক মিথুন বড়ুয়া, সদস্য মিনারা পারভিন প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)