শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ফের ক্যশৈহ্লা চেয়ারম্যান, সদস্য পদে ৫ নতুন মুখ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ফের ক্যশৈহ্লা চেয়ারম্যান, সদস্য পদে ৫ নতুন মুখ
শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে ফের ক্যশৈহ্লা চেয়ারম্যান, সদস্য পদে ৫ নতুন মুখ

ছবি : সংবাদ সংক্রান্তবান্দরবান প্র‌তি‌নি‌ধি :: অবশেষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পূর্ণগঠন করা হয়েছে। টানা তৃতীয় বারের মত চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ক্যশৈহ্লা। তবে পুরনো নয় জন’সহ অন্তবর্তীকালীন পার্বত্য জেলা পরিষদে নিয়োগ পেয়েছেন ১৪ জন সদস্য। তাদের মধ্যে নতুন ৫ জন’কে স্থান দেয়া হয়েছে। বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত একটি পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এনিয়ে দশম বারের মতো অন্তবর্তীকালীন ৩ পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলো। বান্দরবান পার্বত্য জেলা পরিষদে টানা তৃতীয়বার’সহ ৪র্থ বারের মত চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন কারাতে মাস্টার ক্যশৈহ্লা।
নতুন নিযুক্ত পাঁচ সদস্যরা হলেন- থানচি উপজেলা থেকে শৈহ্লাচিং বাশৈচিং মারমা, আলীকদম উপজেলা থেকে দুংড়ি মং মারমা, বান্দরবান পৌরসভা থেকে সত্যহা পানজি ত্রিপুরা, লামা পৌরসভা থেকে শেখ মাহাবুবুর রহমান, রোয়াংছড়ি উপজেলা থেকে সিঅং খুমী। পুরনো নয় সদস্যরা হলেন- বান্দরবান পৌরসভা থেকে মোজাম্মেল হক বাহাদুর, লক্ষী পদ দাস, ক্যসাপ্রু মারমা, রোয়াংছড়ি উপজেলা থেকে কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সদর উপজেলা থেকে সিইয়ং ম্রো, রুমা উপজেলা থেকে জুয়েল বম, নাইক্ষ্যংছড়ি উপজেলা ক্যনে ওয়ান চাক এবং মহিলা সদস্য বান্দরবান পৌরসভা থেকে তিংতিং ম্যা ও লামা পৌরসভা থেকে ফাতেমা ফারুল। বাদ পড়েছেন, বান্দরবান পৌরসভা থেকে ফিলিপস ত্রিপুরা, সদর উপজেলা থেকে ম্রাচা খেয়াং, আলীকদমের থোয়াইচা হ্লা মারমা।
পরিষদ সূত্রে জানাগেছে, ১৯৮৯ সালে সরকার নির্বাচনের মাধ্যমে ৩ পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়। পরে ১৯৯৬ সালের ৫ আগস্ট পার্বত্য জেলা পরিষদগুলো ভেঙ্গে দিয়ে প্রত্যেক পরিষদে ১ জন চেয়ারম্যান এবং ৪ জন সদস্য মনোনয়ন দিয়ে অন্তবর্তীকালীন পরিষদ গঠন করে সরকার। এরপর আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তবে সর্বশেষ ২০১৫ সালের ২৫ মার্চ অন্তবর্তীকালীন পার্বত্য জেলা পরিষদগুলোর সদস্য সংখ্যা ৪ থেকে বাড়িয়ে ১৪ জনে উন্নিত করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)