শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটিতে প্রবীণ দিবস পালিত
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটিতে প্রবীণ দিবস পালিত
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে প্রবীণ দিবস পালিত

---

ষ্টাফ রিপোর্টার :: ১লা অক্টোবর : সারাবিশ্বের ন্যায় রাঙামাটিতেও আন্তর্জাতিক প্রবীণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৷ এ উপলক্ষে ১লা অক্টোবর বৃহস্পতিবার র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷

সকালে র‌্যালীটি রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয় ৷ পরে পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ সংঘের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ৷
সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জগত্‍ জ্যোতি চাকমা ৷ বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা সমাজসেবা বিভাগের আহবায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সালমা ফেরদৌস, বিশিষ্ট সমাজ সেবক কুমার নন্দিত রায়, ডাঃ এ কে দেওয়ান, প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক ধর্মযুথি চাকমা ও সদস্য আরফান আলী উপস্থিত ছিলেন ৷

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাইমারি পাঠ্য বইয়ে প্রবীণদের নিয়ে একটি অধ্যায় সংযুক্ত করা হলে শিশুকাল থেকে শিশুরা প্রবীণদের সম্মান ও শ্রদ্ধা করতে শিখবে ৷ এ বিষয়টি মন্ত্রণালয়ে উপস্থাপনের পাশাপাশি পরিষদ হতে ৬০বছরের প্রবীণদের জন্য বিনামূল্যে ফ্রি চিকিত্‍সা ক্যাম্প করারও অনুরোধ জানানো হয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে৷

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, আজ যারা প্রবীণ তারা সারা জীবন কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন৷ তাদের এই অর্জিত অভিজ্ঞতাকে তরুনদের মাঝে সত্‍কাজে লাগাতে হবে ৷ তাহলে সমাজের সকল অসঙ্গতি দূর হয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে ৷ তিনি বলেন, দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অদ্যাবধি সমাজ তথা দেশ উন্নয়ন ও অগ্রগতির পেছনে প্রবীণদের অবদান রয়েছে এবং থাকবে ৷ সমাজ উন্নয়নে প্রবীণদের অবদান বিশ্বব্যাপী স্বীকৃত ৷ ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে প্রবীণদের অবদানের কথা ৷ তাদেরকে বাদ দিয়ে দেশ কখনো সমৃদ্ধশালী হবেনা ৷ সমাজের প্রতিটা ক্ষেত্রে প্রবীণদের অভিজ্ঞতা, উপদেশ, পরামর্শ ও জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমাজ ও দেশ বিনির্মাণ করতে হবে ৷ তিনি আগামীতে এ জেলার প্রবীণদের জন্য পরিষদ হতে অফিস নির্মাণ, স্বাস্থ্যসেবার নিমিত্তে বিনামূল্যে চিকিত্‍সা ক্যাম্প, বয়স্ক ভাতা বৃদ্ধি ও প্রতিবছর বনভোজনের আয়োজন করার প্রতিশ্রুতি প্রদান করেন ৷ এর আগে সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখায় জেলার প্রাক্তন মহিলা সাংসদ প্রয়াত সুদীপ্তা দেওয়ানসহ অন্যান্য প্রয়াতদের সম্মানার্থে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে পরিষদ চেয়ারম্যান উপস্থিত প্রবীণদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন ৷ আপলোড : ১লা অক্টোবর ২০১৫ বাংলাদেশ : সময় : ৬.২০ মিঃ





রাঙামাটি এর আরও খবর

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪  অফিস  চলছে ১ বন কর্মকর্তা  দিয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)