শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ব্রিজ নেই,হাজারো মানুষের ভোগান্তি চরমে
প্রথম পাতা » খুলনা বিভাগ » ব্রিজ নেই,হাজারো মানুষের ভোগান্তি চরমে
মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রিজ নেই,হাজারো মানুষের ভোগান্তি চরমে

ছবি : সংবাদ সংক্রান্তজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ব্রিজটি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শাঁখারীদহ বাজার সংযোগ সড়কের দারিয়াপুর গ্রামে একটি ব্রিজ না থাকায় হাজারো মানুষের ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে। ব্রিজটি দিয়ে কয়েকটি গ্রামের মানুষ চলাচল করেন। তবুও টনক নড়ে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজার থেকে শত শত মানুষ ওই পথ দিয়ে যাতায়াত করেন। প্রায় এক বছর ধরে নির্মানের অভাবে এভাবেই পড়ে রয়েছে। নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে এ অঞ্চলের মানুষদের। চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। জীবিকার তাগিদে গ্রামের মানুষ এই পথ দিয়ে হরিণাকুন্ডু উপজেলাসহ জেলা শহরে যাতায়াত করছে। এই পথে চলাচল করতে গিয়ে সবচে বেশি ভোগান্তির শিকার হচ্ছে রিক্সা, ইজিবাইক ও নছিমন চালকরা। তাদের দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হয়। এলাকাবাসী জানান, আম্ফান ঝড়ের পরের দিন ব্রিজটি ভেঙ্গে পড়ে যায়। কিন্তু এখনো কোন কাজ হয়নি। নিরুপায় হয়ে এলাকাবাসী বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। তবে ব্রিজটি নির্মাণকারী সংস্থা এলজিইডি কর্মকর্তারা বলছেন, বিষয়টি সম্পর্কে তারা অবহিত আছেন। এ বিষয়ে হরিণাকুন্ডু উপজেলা এলজিইডি কার্যালয়ের উপ সহকারি প্রকৌশলী লিয়াকত আলী জানান, ব্রিজটি দ্রুত নির্মান করার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে ব্রিজটি করা হবে।

করোনাকালে ১০ টাকা কেজির চাল বিতরণে দুর্নীতি-অনিয়ম
ঝিনাইদহ :: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা প্রণয়নে দুর্নীতি-অনিয়ম ও সরকারি কাজে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহ সদর উপজেলার ২ নং মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েলসহ ৫ জন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (যার স্মারক নং ১৩৫৫) এ তথ্য জানা গেছে। অন্যদিকে ১৩৬৫ নং স্মারকে কেন উল্লেখিত ৬ জনকে চুড়ান্ত ভাবে অপসারণ করা হবে না তা পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগকে জানাতে বলা হয়েছে। সাময়িক বরখাস্ত অন্যান্যরা হলেন, মধুহাটী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য চোরকোল গ্রামের আশরাফুল ইসলাম,২ নং ওয়ার্ডের সদস্য শ্রীপুর গ্রামের শ্রী শান্তি বিশ্বাস, ৪ নং ওয়ার্ডের সদস্য নওদাপাড়া গ্রামের মোঃ আঃ মজিদ, ৬ নং ওয়ার্ডের সদস্য কুবিরখালী গ্রামের মোঃ গোলাম রসুল এবং ৮ নং ওয়ার্ডের সদস্য বেড়াশুলা গ্রামের মোঃ রসুল। প্রজ্ঞাপনের চিঠিতে বলা হয়েছে, জনস্বার্থে সাময়িক বহিস্কার করে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৪ এর (খ) ও (ছ) ধারা অনুযায়ী কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না জানতে ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক বরাবর কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে। ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তর থেকে জানা গেছে, করোনাকালীন সময়ে সরকারের ১০ টাকা কেজি খাদ্যবান্ধব কর্মসূচিতে ব্যাপক দুর্নীতি অনিয়ম ধরা পড়ে মধুহাটী ইউনিয়নে। পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল ইউপি সদস্যদের সাথে যোগসাজশে একই জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে প্রায় ৪০টি কার্ড করে চাল আত্মহসাত করে আসছিলেন। এই কর্মসূচিতে প্রায় ৩০০টি কার্ডে এই অনিয়ম ধরা পড়ে। এই বিষয়ে অত্র দৈনিকে তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসনের দপ্তর থেকে সরেজমিন তদন্ত করা হয়। তদন্তে অনিয়মের চিত্রটি ধরা পড়ে। প্রথমে দুইজন ডিলার মহামায়া গ্রামের জানেব মন্ডলের ছেলে জিয়াউর রহমান নয়ন ও নওদাপাড়া গ্রামের সবদার আলীর ছেলে ইমদাদুল হককে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ উজ জামান চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েলসহ ৭ জন ইউপি সদস্যকে বহিস্কারের সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করেন। ঝিনাইদহ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ সাময়িক বরখাস্তের খবরটি নিশ্চিত করেছে।

ঝিনাইদহে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ঝিনাইদহ :: ঝিনাইদহে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অপর্ণ করেন দলটির নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, দেশে মৌলবাদী, ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঝিনাইদহে আলোর মিছিল অনুষ্ঠিত
ঝিনাইদহ :: শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঝিনাইদহে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার রাতে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জলন করে বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ