শিরোনাম:
●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে সাইক্লোন ব্যান্ডের প্রতিষ্ঠা বার্ষিকী
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে সাইক্লোন ব্যান্ডের প্রতিষ্ঠা বার্ষিকী
বুধবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে সাইক্লোন ব্যান্ডের প্রতিষ্ঠা বার্ষিকী

---
ষ্টাফ রিপোর্টার :: (২৪ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.১০মিঃ) জমকালো আয়োজনের মধ্য দিয়ে উত্‍সবমূখর পরিবেশে রাঙামাটির সাংস্কৃতিক সংগঠন “সাইক্লোন” ব্যান্ডের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ৷ এ উপলক্ষে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহরের আসামবস্তী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, আসমবস্তী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিন্টু মারমা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের সঙ্গীত শিক্ষক সুরেশ ত্রিপুরা বক্তব্য রাখেন৷ স্বাগত বক্তব্য দেন সাইক্লোন ব্যান্ডের ব্যান্ড লিডার জিকো মারমা ৷ অুনষ্ঠান পরিচালনা করেন মুন চাকমা ৷
আলোচনা সভায় বক্তরা বলেন, সম্ভাবনাময় দেশের জন্য বর্তমান প্রজন্মের তরুণরাই আগামীদিনের স্বপ্ন কারিগর ৷ তারাই পারে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে নতুন প্রজন্মকে জাগ্রত করতে৷ সাইক্লোন ব্যান্ডের এই তরুণেরাই সে প্রত্যাশা পূরণে অগ্রনী ভূমিকা পালন করছে এবং আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমাদের বিশ্বাস ৷ বক্তরা বলেন, জিকো মারমাদের মতো পাহাড়ে অনেক প্রতীভাবান ও গুনী শিল্পী লুকিয়ে আছে তারা সঠিকভাবে সহযোগীতা ও পৃষ্ঠপোকতা পেলে এ জেলার সুনাম বয়ে আনতে পারবে ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি তার প্রতিষ্ঠান হতে সাইক্লোন ব্যান্ডের বাদ্যযন্ত্র ক্রয়ের জন্য আর্থিক সহয়তা প্রদানের প্রতিশ্রম্নতী ব্যক্ত করেন ৷
আলোচনা সভা শেষে আতঁশবাজির ঝলসানোর মধ্য দিয়ে অতিথিবৃন্দের অংশগ্রহণে বর্ষপূর্তীর বিশাল আকারের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা এবং উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় ৷
এর পর স্থানীয় নৃত্য শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় পাহাড়ী নাচ ৷ শেষে সাইক্লোন ব্যান্ডের জিকো মারমা ভাষার মাসের প্রতি শ্রদ্ধা রেখে শুরুতেই আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশ ফেব্রুয়ারী, আমি বাংলার গান গাই, ধন ধান্যে পুষ্পেভরা গানগুলো দিয়েই সঙ্গীতানুষ্ঠানের শুভ সূচনা করে এরপর নিজের লেখা ও সুরের গানগুলোসহ দেশের জনপ্রীয় কন্ঠ শিল্পীদের গাওয়া বাংলা গান গুলো গেয়ে হাজোরো দর্শককে মাতিয়ে রাখে ৷
সঙ্গীত পরিবেশনার সময় বাদ্য যন্ত্রে সাইক্লোন ব্যান্ডের সদস্যদের মধ্যে ড্রামে কনক ও কুসুম, কিবোর্ডে দেবু চক্রবর্তী, লিড গিটারে জনি বাহাদুর ও বেইস্ গীটারে অভিজিত্‍ চৌধুরী রুবেল সহযোগিতা করেন ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)