শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়া-টেকনাফের হতদরিদ্রদের টেকসই উন্নয়নে কাজ করছে ইউনাইটেড পারপাস
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়া-টেকনাফের হতদরিদ্রদের টেকসই উন্নয়নে কাজ করছে ইউনাইটেড পারপাস
শনিবার ● ২৬ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়া-টেকনাফের হতদরিদ্রদের টেকসই উন্নয়নে কাজ করছে ইউনাইটেড পারপাস

ছবি : সংবাদ সংক্রান্তপলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)র অর্থায়নে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে ৩৭০০ হতদরিদ্র পরিবারের জীবিকায়নে কাজ করছে ইউনাইটেড পারপাস।
গত জানুয়ারি থেকে ১১ কোটি ৮০ লক্ষ টাকার এই প্রকল্পে ৮০ শতাংশ উপকারভোগীদের স্থায়ী জীবন মানোন্নয়নে কর্মমূখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হচ্ছে। অবশিষ্ট ২০ শতাংশ প্রকল্প ব্যবস্থাপনায় খরচ করা হচ্ছে।

শনিবার ২৬ডিসেম্বর সকাল ১০ টায় কক্সবাজারস্থ এক অভিজাত হোটেলে Improving Community resilience Through cooperative livelihood actions (ICRA) প্রকল্প বিষয়ে কক্সবাজার, উখিয়া এবং টেকনাফে সাংবাদিকদের জবাবদিহিতামূলক কর্মশালায় এ কথা বলেন প্রকল্প পরিচালক সুনিল জীবন চাকমা।
প্রকল্পের প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন ইউনাইটেড পারপাস এর দূর্যোগ ব্যবস্থাপনা ও ইমার্জেন্সি রেসপন্স ইউনিটের প্রধান মাসুদ রানা।

এ সময় তিনি বলেন, উখিয়া উপজেলার রাজাপালং জালিয়াপালং ও পালংখালী ইউনিয়নের ৮ ওয়ার্ডে ৮০টি স্বনির্ভর দল গঠন করে ১৮৫১ পরিবার। একই ভাবে টেকনাফ উপজেলার বাহারছড়া, সাবরাং, হ্নীলা ও হোয়াইক্ষ্যং ইউনিয়নের ৭৩টি স্বনির্ভর দল গঠন করে ১৬৫৬ হতদরিদ্র পরিবারের টেকসই উন্নয়নে কাজ করছে।

এছাড়াও সেফপ্লাস প্রকল্পের আওতায় উপকারভোগী এসব নারী-পুরুষকে ব্যবসায় উদ্যোগ গ্রহণ এবং ব্যবসা পরিকল্পনা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে তাদের প্রত্যেকের ব্যাংক হিসাবে ৩৫ হাজার করে নগদ অর্থ ব্যবসা পরিচালনা করার জন্য প্রদান করা হয়েছে।

প্রদানকৃত অর্থ দিয়ে অটো রিক্সা, ফার্ণিচার, কম্পিউটার সার্ভিসিং, গরু, ছাগল পালন, ফেরির ব্যবসা, মৎস্য চাষ, ফুড প্রসেসিং, ছাগল পালন, মুদি দোকান, হস্তশিল্প, মোবাইল সার্ভিসিং, পোল্ট্রি পালন, ক্ষুদ্র ব্যবসা, সেলাই ও পোষাক তৈরি সবজি চাষ করছে।

সঞ্চালনা করেন সহকারী প্রকল্প ব্যবস্হাপক মো: শাহীনুর ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনাইটেড পারপাসের মার্কেট ডেভেলপমেন্ট এণ্ড লিংকেজ প্রজেক্ট অফিসার, আহসান নেওয়াজ।

উল্লেখ্য, ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া-টেকনাফে বাস্তুচ্যুত হয়ে ১০ লাখের অধিক রোহিঙ্গাদের আশ্রয়ের ফলে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্টির মাঝে টেকসই জীবিকা উন্নয়নে কাজ করছে ইউনাইটেড পারপাস।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ