বুধবার ● ৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৬
খাগড়াছড়িতে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৬
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির আলুটিলা বড় ব্রিজ এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার ৬ জানুয়ারি সকালে খাগড়াছড়ি-আলুটিলার মাঝামাঝি বড় ব্রীজ এলাকায় এ দূর্ঘঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান বৃষ্টি মাটিরাঙার ভুঁইয়া পাড়া এলাকার ও মডেল সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষক হারুনুর রশীদের মেয়ে। সে কলেজে ভর্তি হওয়ার জন্য মায়ের সাথে মাটিরাঙা থেকে খাগড়াছড়ি আসছিল। এই ঘটনায় অন্তত ৬জন আহত হয়েছে। আহতরা হলো, জেলার মাটিরাঙ্গা উপজেলার ভূঁইয়াপাড়ার মোছা. তৈয়বা, রামগড়ের গর্জনতলীর হৈমন্তী শীল, খোকন চন্দ্র শীল, জেলা সদরের খাগড়াপুরের আলো রাণী ত্রিপুরা ও কুসুম রাণী ত্রিপুরা। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।
পুলিশের উপ পরিদর্শক মো.জাহাঙ্গীর জানান, এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে আসা সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষ হয়। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১