শনিবার ● ৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কাল চুয়েট পরিদর্শনে আসছেন তুরস্কের রাষ্ট্রদূত
কাল চুয়েট পরিদর্শনে আসছেন তুরস্কের রাষ্ট্রদূত
ষ্টাফ রিপোর্টার :: তুরস্ক প্রজাতন্ত্রের মান্যবর রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান আগামীকাল ১০ জানুয়ারি রবিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পরিদর্শনে আসছেন। তিনি কাল রবিবার বিকাল সাড়ে ৩ টা হতে সাড়ে ৪টা পর্যন্ত চুয়েট ক্যাম্পাসে অবস্থান করবেন। পরিদর্শনকালে তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
এ সময় চট্টগ্রামস্থ তুরস্কের অনারারি কনসুল জেনারেল সালাহউদ্দিন কাসেম খান উপস্থিত থাকবেন।
চুয়েট সুত্রে জানা যায়, তিনি চুয়েটের বিভিন্ন ল্যাবরেটরি-যন্ত্রপাতি সুবিধা ও নান্দনিক অবকাঠামোসমূহ পরিদর্শনসহ দুই দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বর্তমান অবস্থা ও অগ্রগতি এবং কারিগরি শিক্ষায় দ্বি-পাক্ষিক মতবিনিময়ের পাশাপাশি চুয়েটের সম্মানিত ডীন, পরিচালক ও বিভাগীয় প্রধানগণের সাথেও তিনি মতবিনিময় করার আগ্রহ প্রকাশ করেছেন।





মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ