শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » তথ্য চাওয়াতে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি রেলওয়ে ব্যবস্থাপক তুষারের
প্রথম পাতা » চট্টগ্রাম » তথ্য চাওয়াতে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি রেলওয়ে ব্যবস্থাপক তুষারের
শনিবার ● ৯ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তথ্য চাওয়াতে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি রেলওয়ে ব্যবস্থাপক তুষারের

ছবি : সাংবাদিক জমির উদ্দিনচট্টগ্রাম প্রতিনিধি :: তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় বাংলানিউজ চট্টগ্রাম ব্যুরোর স্টাফ করেসপন্ডেন্ট জমির উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার হুমকি দিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) তারেক মোহাম্মদ সামছ তুষার।
আজ শনিবার ৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে মুঠোফোনে তিনি এই হুমকি দেন।
জমির উদ্দিন জানান, গত ২৯ ডিসেম্বর নোয়াখালী রুটের ছয়টি স্টেশনের মধ্যে তিনটি স্টেশনের টিকিট বিক্রির ৯২ হাজার টাকা হদিস না পাওয়ার বিষয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সর্বশেষ কার্যক্রম সম্পর্কে মুঠোফোনে জানতে চাইলে সামছ তুষার ক্ষিপ্ত হন। সামছ তুষার বলেন, ‘আপনি কি জানেন, আপনার বিরুদ্ধে আমি ডিজিটাল আইনে মামলা করতে পারি। ফোন করে ডিস্টার্ব করেন কেন?’ গত ২৯ ডিসেম্বর তিনটি স্টেশনের টিকিট বিক্রির ৯২ হাজার টাকা সিলগালা করে সিন্দুকে ঢুকিয়ে তা লাকসাম স্টেশন মাস্টারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। লাকসাম স্টেশন মাস্টার সিন্দুকটি গার্ড থেকে বুঝে নিয়ে ময়মনসিংহ থেকে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে তুলে দেন। ট্রেনের দায়িত্বরত গার্ড চট্টগ্রাম পে অ্যান্ড ক্যাশ অফিসে সিন্দুকটি বুঝিয়ে দিতে গেলে দেখতে পান- সিন্ধুকটির তালা ভাঙা। সিন্দুকে নেই ৯২ হাজার টাকা।
এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হন সহকারী পরিবহন কর্মকর্তা মনিরুজ্জামান। কমিটির রিপোর্ট জমা হয়েছে কি-না তা জানতে বারবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে বিভাগীয় ব্যবস্থাপক সামছ তুষারকে ফোন করা হয়।
এ বিষয়ে সাংবাদিক জমির উদ্দিন বলেন, ‘তিনি ফোন রিসিভ করে জানতে চান- কোন বিষয়ে জানতে কল করেছি। আমি তদন্ত কমিটির প্রতিবেদন জমা হয়েছে কি-না জানতে চাইলে তিনি ক্ষেপে যান। বলেন- প্রতিবেদন জমা হলে জানতে পারবেন। এখানে কল করার কি আছে। ’ ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সামছ তুষার বলেন, ‘আপনাকে এ তথ্য কে দিয়েছে? ওই কর্মকর্তার নাম বলেন। আপনি জানেন, আপনার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করতে পারি?’ গত ৪ নভেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমানকে ঢাকার বিভাগীয় ব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়। তার জায়গায় সিএসটিই হিসেবে দায়িত্ব পালন করা তারেক মোহাম্মদ সামছ তুষারকে দায়িত্ব দেওয়া হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সাংবাদিকরা তথ্য চাইলে দিতে হবে। সাহায্য করতে হবে। ৯২ হাজার টাকা খোয়া যাওয়ার ঘটনা তারা আমাকে জানিয়েছে ৬ দিন পর। ডিজিটাল আইনে মামলা করার হুমকি দেওয়া দুঃখজনক। বিষয়টি দেখছি। ’ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা বলেন, এ ধরনের ঘটনা কাম্য নয়।





চট্টগ্রাম এর আরও খবর

লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা
রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)