শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
রাঙামাটি, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » আখ চাষীদের বাঁচানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » আখ চাষীদের বাঁচানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
শনিবার ● ৯ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আখ চাষীদের বাঁচানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

ছবি: সংবাদ সংক্রান্তষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধার একমাত্র ভারী শিল্প কলকারখানা গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলসহ দেশের ছয়টি চিনিকল আধুনিকায়ন করে চালু করা এবং আখ চাষীদের বাঁচানোর দাবিতে আজ শনিবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠন কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক ও ক্ষেতমজুর সংগঠন গাইবান্ধা জেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ বাসদ, কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের কেন্দ্রীয় নেতা সদর উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম গোলাম সাদেক লেবু, সাধারণ স¤পাদক মাহবুবর রহমান খোকা, ডাঃ আব্দুল জব্বার প্রমুখ।

গাইবান্ধায় মুক্ত রোভার স্কাউটদের মাস্ক বিতরণ

গাইবান্ধা :: করোনার দ্বিতীয় ঢেউয়ের কবল থেকে সাধারণ মানুষকে রক্ষায় গাইবান্ধায় সচেতনতা কার্যক্রম শুরু করেছে মাধুকর মুক্ত রোভার স্কাউট গ্রুপ। আজ শনিবার গাইবান্ধা প্রেসক্লাবের সামনে মাস্কবিহীন শ্রমজীবী দিনমজুর খেটে খাওয়া মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও মাস্ক ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহায়তায় দিনব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক। এসময় উপস্থিত ছিলেন মাধুকর মুক্ত রোভার স্কাউট গ্রুপের বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, দৈনিক আমাদের সময়ের গাইবান্ধা প্রতিনিধি খায়রুল ইসলাম, সময়টিভির স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, রেডিও সারাবেলার কর্মী লাবু আহমেদ, জেলা রোভার কমিশনার অধ্যাপক গোলাম মোস্তফা, সম্পাদক সহকারী অধ্যাপক ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল, জেলা রোভার নেতা তামজিদুর রহমান তুহিন, সহকারী কমিশনার সাজেদুল হক সরকার, রোভার নেতা উম্মেহানী, মারুফুল হক প্রমুখ। কার্যক্রমে ৫০০ মাস্কবিহীন শ্রমজীবী দিনমজুর খেটে খাওয়া মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও মাস্ক ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)