শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ১০ বছরের মধ্যে বাংলাদেশের রেলওয়ে ভারতের থেকে উন্নত হবে : রেলওয়ের মহাপরিচালক
প্রথম পাতা » খুলনা বিভাগ » ১০ বছরের মধ্যে বাংলাদেশের রেলওয়ে ভারতের থেকে উন্নত হবে : রেলওয়ের মহাপরিচালক
শনিবার ● ৯ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১০ বছরের মধ্যে বাংলাদেশের রেলওয়ে ভারতের থেকে উন্নত হবে : রেলওয়ের মহাপরিচালক

ছবি : বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান। জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থা ভারতের থেকে উন্নত হবে। যে অনুযায়ী রেলে বিনিয়োগ চলছে সে ধারা অব্যাহত থাকলে আগামী ১০ বছরের মধ্যে উন্নত রেল ব্যবস্থা করা হবে বলে আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শামছুজ্জামান। আজ শনিবার দুপুরে কালীগঞ্জের বারোবাজার রেলস্টেশনে কৃষিপণ্য পরিবহণের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত বিষয়ক অংশীজন সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশা ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের রেলওয়ের কারিগরি মান ইউরোপসহ আন্তর্জাতিক মানের সমতুল্য। দেশের রেওলয়ের আধুনিকায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এভাবে চললে আমাদের দেশের রেল ব্যবস্থা উন্নত হতে বেশি সময় লাগবে না। এর আগে অংশীজন সভায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহিরকান্তি গুহ, রেলওয়ের রাজশাহী আরএনবি’র চীফ কমাডেন্ট আশাবুল ইসলাম, পশ্চিমাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মুহাম্মদ শফিকুর রহমান, চীফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আহছান উল্যা ভূঞাঁ, প্রধান যন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কুদরত-ই খুদা, প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মোঃ মাসউদুর রহমান, চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

১৪ বছর পর চালু হল ঝিনাইদহ সরকারী শিশু হাসপাতাল
ঝিনাইদহ :: অবশেষে দীর্ঘ ১৪ বছর পর চালু হল ঝিনাইদহ ২৫ শয্যা বিশিষ্ট সরকারী শিশু হাসপাতালের সেবা কার্যক্রম। শনিবার দুপুরে ফিতা কেটে হাসপাতালটির সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। এসময় পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা: রাশেদা সুলতানা, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: সেলিনা বেগমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, দেশের প্রথম এই সরকারি শিশু হাসপাতালে এখন থেকে বর্হি:বিভাগে শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে অন্ত:বিভাগও চালু করা হবে। প্রতিদিন একজন শিশু রোগ বিশেষজ্ঞ ও দুই জন মেডিকেল অফিসার শিশুদের চিকিৎসা সেবা প্রদাণ করবেন। ২০০৬ সালে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণ করা হয় এই হাসপাতালটি।

গরু চুরি: শৈলকুপায় মহিলা ইউপি সদস্যের স্বামী ও জামাই আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় এক মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইউপি সদস্যের স্বামী আবু সাইদ ওরফে সাউদ ও তার জামাই রব্বি হোসেনকে আটক করে তারা। ঘটনাটি শুক্রবার রাতে উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়নের বিজুলিয়া গ্রামে। ইউপি সদস্য নার্গিস খাতুন ৯নং মনোহরপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য। গরুর মালিক পাঠানপাড়া গ্রামের নিহাল মন্ডলের ছেলে নয়ন মন্ডল জানান, গত মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টার দিকে তার গোয়লঘর থেকে একটি গাভি তার বাচ্চা সহ উধাও হয়। খ্জোাখ্ুিজর একপর্যায়ে জানতে পারেন বিজুলিয়া গ্রামের মহিলা ইউপি সদস্য নার্গিস খাতুনের জামাই একই ইউনিয়নের হিতামপুর গ্রামের রবি শেখের ছেলে রাব্বি শেখ দুটি গরু মঙ্গলবার রাতে তার শশুর বাড়ি রেখে এসেছে। এ ঘটনা পুলিশে জানালে শুক্রবার রাতে মহিলা ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল থেকে তার গাভি ও বাচ্চা উদ্ধার করেন তারা। মহিলা ইউপি সদস্য নার্গিস খাতুন জানান, তার জামাই রাব্বি ইঞ্জিন চালিত করিমন চালক। মঙ্গলবার রাতে সে তার গোয়ালে দুটি গরু রেখে আসে। এরপর শুক্রবার রাতে পুলিশ তার গোয়াল থেকে গরু দুটি উদ্ধার করে নিয়ে যান এবং সেই সাথে তার স্বামী আবু সাইদ ও জামাই রাব্বিকে আটক করেন তারা। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার রাতে ৯নং মনোহরপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে দুটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ সময় মহিলা ইউপি সদস্যের স্বামী ও তার জামাইকে আটক করে পুলিশ।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)