শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় সন্ত্রাসী হামলায় শংকর বড়ুয়া মৃত্যুশয্যায়
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় সন্ত্রাসী হামলায় শংকর বড়ুয়া মৃত্যুশয্যায়
রবিবার ● ১০ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় সন্ত্রাসী হামলায় শংকর বড়ুয়া মৃত্যুশয্যায়

ছবি: আহত শংকর বড়ুয়াউখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় মধ্যযুগীয় কায়দায় সন্ত্রাসী হামলার শিকার শংকর বড়ুয়ার জীবন সংকটে। পরিবারের একমাত্র অবলম্বন গুরুতর আহত শংকর বড়ুয়া বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন বলে আহাজারি করে জানিয়েছে জখমী শংকরের মা চিনু বড়ুয়া। এ ঘটনায় তার চাচাত ভাই জুয়েল বড়ুয়া বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। আহতের পরিবার বলছে উল্টো সাম্প্রদায়িক উস্কানীমূলক হুমকি-ধমকি দিচ্ছে হামলাকারীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি রাত ১০টার দিকে রাজাপালং ইউনিয়নের জাদিমুরা মোজাহের মেম্বারের মোটর ঘরের দক্ষিণে রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে একই ইউনিয়নের হরিণমারা এলাকার টমটম চালক আব্দুল মন্নান বেপরোয়া গতিতে যাওয়া সময় ধাক্কা দেয়। এনিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। পরবর্তীতে আব্দুল মন্নান মুঠোফোনের মাধ্যমে ১০/১১জনকে সংঘবদ্ধ করে একযোগে শংকর বড়ুয়াকে কিল, ঘুষি লাথি মেরে মারাত্মক ভাবে জখম করে। এক পর্যায়ে তাদের মারধর সহ্য করতে না পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধানের বীজতলায় পড়ে যায়। ওই সময় সংঘবদ্ধ দল তাকে জানে মেরে ফেলার জন্য ঝাপিয়ে পড়ে। তার শৌর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক দেখা দিলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানেও অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলম (৫৫) বলেন, রাতে চিৎকার শুনে বের হয়ে দেখি গ্রীল ওয়ার্কসপ মিস্ত্রী শংকর বড়ুয়াকে হরিণমারা এলাকার কিছু বখাটে যুবক লাঠি-সোঠা নিয়ে বেদড়ক মারধর করছিল। তারা তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি বাঁধা দিই এবং হামলাকারীদের কবল থেকে তাকে উদ্ধার করি। একই কথা বলেন তার ভাতিজা এহসান।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন বলেন, শংকর বড়ুয়া নামে ছেলেটি একজন শান্তশিষ্ট যুবক। হামলাকারীর সাথে বাকবিতন্ডা হয় অন্য মুসলিম যুবকের সাথে। তাদের না পেয়ে ক্ষুদ্ধ হয়ে শংকরকে বেদড়ক পিটিয়ে গুরতর জখম করেছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। ইতোমধ্যে গ্রামবাসীর সহযোগিতায় ২৩ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা করা হয়। এ নিয়ে আমি একাধিকবার বৈঠকের চেষ্টা করলেও হামলাকারীরা সাড়া দেয়নি।
সংশ্লিষ্ট অভিযোগে তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মনিরের সাথে যোগাযোগ করা হলে তিনি এ সংক্রান্ত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ মঞ্জুর মোর্শেদ, চিকিৎসকের উদ্বৃতি দিয়ে বলেন হামলার শিকার ওই যুবক একজন কিডনি রোগী। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মধ্যস্থতার চেষ্টা চলছে। মীমাংসা না হলে পরে আইনী পদক্ষেপ নেয়া হবে।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)