শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে প্রভাবশালীদের দখলে মৎস্য ঘের : আতংকে এক পরিবার
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে প্রভাবশালীদের দখলে মৎস্য ঘের : আতংকে এক পরিবার
মঙ্গলবার ● ১২ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জে প্রভাবশালীদের দখলে মৎস্য ঘের : আতংকে এক পরিবার

ছবি: সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নের ৩শ বিঘার একটি মৎস্য ঘের প্রভাবশালীদের দখলে। হয়রানিমূলক মামলার শিকার হয়ে আতংকে দিন কাটছে ইউপি সদস্য মাসুম বিল্লাহ মাসুদের পরিবার। এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগে জানা গেছে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের পশ্চিম বহরবুনিয়ায় গ্রামের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ মাসুদ ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি তারিকুল ইসলাম গোলামের পরিবারকে চাাঁদাবাজি, মারপিট মামলাসহ বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করছে একই এলাকার প্রভাবশালী আনোয়ার হোসেন হাওলাদার। তার সহযোগী পার্শ্ববতী উত্তর ফুলহাতা গ্রামের কামরুজ্জামান সোহাগ হাওলাদার ৩১ ডিসেম্বর ২০২০ সকালে পৈত্তিক বসতবাড়ির পুকুর থেকে বাগদা গলদাসহ বিভিন্ন প্রজাতির এক লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের সাদা মাছ ধরে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ইউপি সদস্য’র বোন পারভীন সুলতানা বাদি হয়ে কামরুজ্জামান সোহাগসহ ৭ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভূক্তভোগী পরিবার যুবলীগ নেতা তারিকুল ইসলাম গোলাম, ইউপি সদস্য মাসুম বিল্লাহ মাসুদ জানান, আওয়ামী লীগ করেও নব্য আওয়ামী লীগের সহচরদের অত্যাচারে আজ বাড়ি ঘর ছাড়া, ছোট ভাই ইউপি সদস্য অবস্থান করছে উপজেলা শহরে। নিজেও ২০১৬ সালে পৈত্তিক ভিটে ছেড়ে বসবাস করতে হচ্ছে অন্যত্র। স্ত্রী সহকারি শিক্ষিকা খালিদা ইয়াসমিনকে হয়রানিমূলক একটি মামলায় আসামি করা হয়েছে। ৩শ’ বিঘার আবুল কালাম মোল্লার নামে রেজিষ্টিকৃত ওই মৎস্য ঘেরটি স্থানীয় লোকজন নিয়ে দীর্ঘদিন ধরে আমরা জমির মালিকরা মৎস্য ঘের করতাম। সেই ঘেরটি দখল করেছে সোহাগ হাওলাদার ও তার লোকজন। তার ভয়ে এলাকায় কোন মানুষ মুখ খুলে কথা বলতে পারেনা। সোহাগের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় একাধিক সাধারণ ডায়রী করেছে ভূক্তভোগীরা। পরিবার পরিজন নিয়ে এখন আতংকে দিন কাটতে হচ্ছে তাদের।
এ ছাড়াও এলাকার ওই ঘেরের জমির মালিক সুলতান মোল্লা, সিদ্দিক মোল্লাসহ একাধিক ভূক্তভোগীরা জানান, তারা ঠিকমত জমির হাড়ির টাকা পাচ্ছে না ও কৃষকরা বছরের ফসলও দিতে পারে না জমিতে। অন্যদিকে বয়ারসিংহ সরকারি রেকর্ডিও খালটি বাঁধ সৃষ্টি করে ঘেরের সাথে মিসিয়ে মৎস্য ঘের করছে ওই প্রভাবশালীরা।
এ সর্ম্পকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, নিজ পৈত্তিক জমিতে স্থানীয়রা মিলে এ ঘেরটি করা হয়েছে। করো জমি বেদখল ও মামলা দিয়ে হয়রানি করেননি তিনি।

এ বিষয়ে বর্তমান মৎস্য ঘের মালিক সোহাগ হাওলাদার বলেন, স্থানীয়দের হাড়ির টাকা পরিশোধ করে মৎস্য ঘেরটি করা হচ্ছে। জোর পূর্বক নয়। স্থানীয় রাজনৈতিক প্রভাবে তার বিরুদ্ধে শুধুমাত্র বাগেরহাট থানায় দুটি মামলা রয়েছে।

মোরেলগঞ্জে নিরাপদ খাদ্যের ক্যারাভ্যান রোড শোর উদ্বোধন
বাগেরহাট :: দেশব্যাপী নিরাপদ খাদ্যের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে পৌছেছে খাদ্য অধিদপ্তরে ক্যারাভ্যান রোডশো। আজ ১২ জানুয়ারী  মঙ্গলবার বেলা ২টায় গাড়িটি মোরেলগঞ্জে পৌছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, মনিটরিং কর্মকর্তা শরিফুল আলম মনি ও নিরাপদ খাদ্য পরিদর্শক গোবিন্দ চন্দ্র দাস রোডশোর বহরে অংশ গ্রহন করেন।

রোডশো থেকে নিরাপদ খাদ্যের বিষয়ে সকলকে সচেতন করতে পথগান প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়। খাদ্য মন্ত্রনালয়ের অধীনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ প্রচারিভিযানের অয়োজন করে।





খুলনা বিভাগ এর আরও খবর

কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ

আর্কাইভ