শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় » বন্ধ চিনিকল খুলে দাও : বাম জোট
প্রথম পাতা » জাতীয় » বন্ধ চিনিকল খুলে দাও : বাম জোট
রবিবার ● ১৭ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্ধ চিনিকল খুলে দাও : বাম জোট

ছবি: সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: সরকারি নির্দেশে ছয়টি চিনিকল বন্ধ ঘোষণার প্রতিবাদে গত ১০-১২ জানুয়ারি ২০২১ বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধিদল বন্ধ ছয়টিসহ নয় জেলায় দশটি চিনিকল ও আখচাষ এলাকায় ঝটিকা সফর করেন। প্রতিনিধিদলের পর্যবেক্ষণ তুলে ধরার জন্যই আজ ১৭ জানুয়ারি ২০২১ পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন পরিচালনা করেন ইউসিএলবি’র নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, করোনাকালে গত বছরের জুলাই মাসে আওয়ামী সরকার পঞ্চাশ হাজার শ্রমিক ও লাখ লাখ পাটচাষির জীবন জীবিকার কথা বিবেচনায় না নিয়ে রাষ্ট্রায়ত্ত পঁচিশটি পাটকল বন্ধ করে দিয়েছে। করোনাকালেই আখচাষি ও চিনিকল শ্রমিকদের অনিশ্চয়তায় ঠেলে দিয়ে সরকার রাষ্ট্রায়ত্ত পনেরটি চিনিকলের মধ্যে ছয়টি চিনিকল বন্ধ করে দিয়েছে।
লিখিত বক্তব্যে সফরকালে চিনিকলগুলোর শ্রমিক ও সংশ্লিষ্ট মিলের সাথে যুক্ত আখচাষিরা বিভিন্ন বিষয়ে তাদের যে বক্তব্য তুলে ধরেন সেগুলো উপস্থাপন করে বলা হয় চিনিকলের লোকসানের জন্য কৃষক-শ্রমিকদের দায়ি করার কোন সুযোগ নাই। এর জন্য দায়ি সরকার ও প্রশ্রাসনের অনিয়ম, ভুলনীতি ও দুর্নীতি। লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিক্রয় মূল্য থেকে উৎপাদন ব্যয় বেশি হলে লোকসান হবে এটা অর্থনীতির সাধারণ সূত্র। উৎপাদন ব্যয় বেশি হওয়ার কারণগুলো হচ্ছে- আখের অপর্যাপ্ত সরবরাহ, অন্যান্য উৎপাদনকারী দেশের তুলনায় একর প্রতি আখের ফলন অনেক কম, পুরাতন প্রযুক্তি ও মেশিনের কারণে আখ থেকে চিনি আহরণ হার (রিকভারী রেট) অন্যান্য উৎপাদনকারী দেশের তুলনায় প্রায় অর্ধেক, পণ্যের বহুমুখীকরণের ক্ষেত্রে উদ্যোগহীনতা, চিনি বিপণনের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক হতে না পারা, আখ কেনা থেকে শুরু করে চিনি উৎপাদন ও বিপণন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতায় বেড়ে ওঠা পাহাড়সম ব্যাংকঋণ ও তার সুদ, অপ্রয়োজনীয় জনবলের বেতনভাতা প্রভৃতি।
বক্তব্যে বলা হয়, বাৎসরিক চাহিদা ২০ লাখ টন ধরলে বাংলাদেশে চিনির বাজার হচ্ছে ১৩ হাজার কোটি টাকার। বর্তমানে পাঁচটি বেসরকারি গ্রুপ রিফাইনারি কারখানা প্রতিষ্ঠা করে বিদেশ থেকে অপরিশোধিত চিনি আমদানি করে পরিশোধন করে বিভিন্ন ব্র্যান্ডে বাজারজাত করছে। এরা আখিচাষিদের কাছ থেকে এক কেজিও আখ কিনবে না। ফলে আখচাষ শেষ হয়ে যাবে। পাঁচ লাখ আখচাষি নিঃস্ব হবে। বাংলাদেশের চিনিখাত হয়ে পড়বে বিদেশনির্ভর। আর তা নিয়ন্ত্রণ করবে চিনি ব্যবসায়ী সিন্ডিকেট।
বলা হয়, বিশ^ ব্যাংক- আইএমএফ নির্দেশিত নয়া উদরবাদী পথে হাঁটছে সরকার। নয়া উদারবাদী নীতির কারণে বিরাষ্ট্রীয়করণ এখন সরকারের প্রধান লক্ষ্য। তথাকথিত মুক্তবাজার নীতির কারণে সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ নামমাত্র দামে ব্যক্তিমালিকানায় দিয়ে দিচ্ছে। সরকার তাদের দলীয় লোক ও কর্পোরেট বন্ধুদের হাতে তুলে দিচ্ছে জনগণের সম্পত্তি। সরকার প্রথম দফায় ৬টি চিনিকল এবং পর্যায়ক্রমে সকল চিনিকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে সেগুলো তুলে দেয়া হবে ব্যক্তিমালিকানায়। এভাবেই পরিসমাপ্তি ঘটবে রাষ্ট্রায়ত্ত চিনি শিল্প খাতের। চিনি শিল্প রক্ষার জন্য বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে পাঁচ দফা সুপারিশ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে চিনিকল, পাটকলসহ সকল রাষ্ট্রীয় সম্পদ বিরাষ্ট্রীয়করণের বিরুদ্ধে সকল বাম-প্রগতিশীল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠীকে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

করোনা ভ্যাক্সিন নিয়ে কোন বাণিজ্য নয়, বিনামূল্যে সকলকে ভ্যাক্সিন দিতে হবে
২৫ জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনে কর্মসূচি ঘোষণা
সংবাদ সম্মেলনের রিখিত বক্তব্যে বলা হয়, গত প্রায় এক বছর ধরে সারা বিশ্বের মানবজাতি এক ঘোর অমানিষার মধ্যে দিনাতিপাত করছে। করোনা বিশ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছে। করোনা ভাইরাস মোকাবিলায় নানা রকমের প্রতিষেধক আবিস্কৃত হয়েছে। অন্যান্য দেশের সরকার তাদের দেশের জনগণের জীবন সুরক্ষায় ভ্যাক্সিন সংগ্রহ করছে। কিন্তু বাংলাদেশে সরকার করোনা মোকাবিলায় ভ্যাক্সিন সংগ্রহের দায়িত্ব দিয়েছে সরকারের এক উপদেষ্টার ব্যবসায়ি প্রতিষ্ঠান বেক্সিমকোকে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাস্ট্রোজেনিকার ভ্যাকসিন বাংলাদেশে আমদানির জন্য সরকার ভারত সরকারের সাথে জি টু জি চুক্তি না করে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাকে সাথে নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে ত্রি-পক্ষীয় চুক্তি করেছে। সেরামের কাছ থেকে ভারত সরকার প্রতি ডোজ ২.৭৩ ডলার দামে কিনবে, আর বেক্সিমকোর মাধ্যমে বাংলাদেশ সরকার কিনবে ৫ ডলারে। যার মাধ্যমে বেক্সিমকো ৫০০ কোটি টাকা ব্যবসা করে নেবে। সেরামের কাছে ভারত যে মূল্যে এই টিকা পাচ্ছে বাংলাদেশের জন্য সেই মূল্য প্রায় দেড়গুণ (৪৭ শতাংশ) বেশি। অন্যদিকে বেসরকারিভাবে বেক্সিমকো ৩০ লাখ ডোজ ভ্যাকসিন বিক্রি করবে এর মধ্যে ১০ লাখ ডোজের জন্য এরইমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশের বাজারে বেক্সিমকো এর খুচরামূল্য নির্ধারণ করেছে ১৩ ডলার বা ১১২৫ টাকা। বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা স্পষ্ট করে সরকারকে জানাতে চাই করোনা ভ্যাকসিন নিয়ে কোন বাণিজ্য চলবে না এবং বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে সকলকে করোনা ভ্যাকসিন দিতে হবে।
কর্মসূচি
‘করোনা ভ্যাক্সিন নিয়ে কোন বাণিজ্য নয়, বিনামূল্যে সকলকে ভ্যাক্সিন দিতে হবে’ দাবিতে বাম গনতান্ত্রিক জোট আগামী ২৫ জানুয়ারি, সোমবার স্বাস্থ্যমন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)