বুধবার ● ২০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » চক্ষু চিকিৎসায় আর-রাহমান এডুকেশন ট্রাস্টের অর্থ সহায়তা
চক্ষু চিকিৎসায় আর-রাহমান এডুকেশন ট্রাস্টের অর্থ সহায়তা
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের নিজাম উদ্দিনের মেয়ের একটি চক্ষু অপারেশনের জন্যে অর্থ সহায়তা করেছে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট-ইউকে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) ওই মেয়ের ভাই তানবির আহমদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট-বাংলাদেশের সেক্রেটারী এম. মাসুদ আহমদ, অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান, আলোর কুঁড়ির সদস্য আজিমুর রহমান তোয়াছিন।
অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট-ইউকে’র স্থায়ী সদস্য স্বপ্না খাতুন।
বিশ্বনাথে ‘রাজাগঞ্জ বাজার ফুটসাল টুর্ণামেন্ট’র উদ্বোধন
বিশ্বনাথ :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার ফুটসাল কাবের আয়োজনে ‘রাজাগঞ্জ বাজার ফুটসাল টুর্ণামেন্ট-২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (১৮ জানুয়ারি) রাতে স্থানীয় বেবি কেয়ার স্কুলের মাঠে উদ্বোধন অনুষ্ঠিত হয়।
রাজাগঞ্জ বাজার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মো. গিয়াসের সভাপতিত্বে ও সংগঠক নাজমুল এইচ শিশিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য কবির আহমেদ কুব্বার। টুর্ণামেন্টের উদ্বোধন করেন বেবি কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহিবুর রহমান সুইট।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুন নুর, যুগ্ম সাধারণ সম্পাদক মিজাজুল হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শরীফ আহমদ রাজু, ইউপি সদস্য আমির উদ্দিন।
উদ্বোধনী খেলায় ইস্ট চ্যালেঞ্জার বিলপারকে ০-১ গোলে হারিয়ে ইসলাম উদ্দিন কাউন্সিলর টিম জয়লাভ করে।





ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি