শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ৭দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ৭দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
বৃহস্পতিবার ● ২১ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে ৭দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ছবি: সংবাদ সংক্রান্তজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ভাঙ্গাচোরা রাস্তা ও অবৈধ নছিমন করিমন চলাচলের ফলে ঝিনাইদহের সড়ক মহাসড়ক মৃত্যুফাঁদে পরণিত হচ্ছে। নতুন বছরে জেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১১ জন। এরমধ্যে গত এক সপ্তায় নিহত হয়েছেন ৯ জন। তথ্য নিয়ে জানা গেছে, গত ১৩ জানুয়ারী ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের মদনডাঙ্গা নামক স্থানে রাস্তা খারাপের কারণে সদর উপজেলার কলমনখালী গ্রামের কওছার মন্ডলের ছেলে কছিমুদ্দিন, সুরাট ইউনিয়নের হামদহডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মানিক ও ইশারত জোয়ারদারের ছেলেসহ ৬জন নির্মান শ্রমিক নিহত হন। এ সময় আহত হন আরো ৫ জন। দুর্ঘটনার কারণ ছিল রাস্তায় বড় বড় গর্ত। এদিকে গত সোমবার হরিণাকন্ডু উপজেলার তেলটুপি সড়কে ইঞ্জিনচালিত বিশ্বাস ব্রিক্স এর ইটভাটার মাটি টানা লাটাহাম্বার গাড়ির ধাক্কায় রবিউল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি তৈলটুপি গ্রামের হাতেম আলী বিশ্বাসের ছেলে। রবিউল রাস্তার ওপর ওঠার সময় ঝাউদিয়া এলাকা থেকে বিশ্বাস ব্রিকসের একটি মাটিবোঝাই লাটাহাম্বা গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। একই দিন ঝিনাইদহ চুয়াাডাঙ্গা সড়কের আনসার ক্যাম্পের সামনে ট্রাকচাপায় নিহত হন দিপালী রানা (৪৫) ওরফে ফাতেমা আক্তার নামে এক হোটেল কর্মচারী। সোমবার রাত দশটার দিকে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি কালীগঞ্জ উপজেলার সাদিপুর গ্রামের ট্রাকচালক স্বপন কুমার দাসের প্রথম স্ত্রী। তিনি দুই মেয়েসহ মুসলমান হয়ে মুসলিম ছেলের সঙ্গে বিয়ে করেন। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় হরিণাকুন্ডু উপজেলার বল্টুর মোড় নামক স্থানে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নয়ন লস্কার (২১) নিহত হন। পেশায় মহুরি নিহত নয়ন লস্কর ঝিনাইদহ সদর উপজেলার পরমানন্দপুর গ্রামের মোঃ খায়রুল লস্করের ছেলে। পুলিশ জানায় পাখি ভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক রাস্তার উপর পড়ে যায়। এ সময় তার শরীরের উপর দিয়ে আরেকটি আলমসাধু উঠে যায়। এতে তিনি মারা যান। নিহত নয়ন লস্কর ঝিনাইদহ জেলা ও দায়রা আদালতের আইনজীবী এ্যাডভোকেট ইশারত হোসেন খোকনের মহুরী হিসেবে কর্মরত ছিলেন।

শৈলকুপায় রাতভর নির্যাতনের পর মহিলাকে গলাকেটে হত্যা চেষ্টা, রক্তমাখা চাকু উদ্ধার
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রাতভর নির্যাতনের পর কনিকা খাতুন(২৫) নামের এক মহিলা কে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, বুধবার ভোর আনুমানিক ৪টার সময় উপজেলার আওশিয়া গ্রামের জাকির হোসেন নামের এক ব্যাক্তির বাড়িতে গলাকাটা আহত অবস্থায় একজন মহিলা উঠে জাকিরের বাড়ি আশ্রয় নেয়। জাকির ঐ মহিলাকে গলায় রক্তাক্ত ওড়না পেচানো অবস্থায় দেখতে পায়। সে কোনো কথা বলতে পারছিলনা। আহত মহিলা গবিন্দ পুর গ্রামের সহিদ মন্ডলের কন্যা। পরে থানা পুলিশকে জানালে পুলিশ তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার চিকিৎসা চলছিল। আহত মহিলার মা রাহেলা বেগম জানান তার মেয়ে নিকা খাতুন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চন্ডিখালি গ্রামের মৃত শাহাদত হোসেনের পুত্র হুসাইনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলত। পরে তার সাথে পরিচয় থেকে প্রেম প্রেম হয়। সে গত ১৪ তারিখে তার বোনের বাড়ি হরিহরা গ্রামে বেড়াইতে যায়। এছাড়াও বিভিন্ন সময়ে হুসাইন তাকে বাড়ী থেকে বিভিন্ন জায়গাতে বেড়াতে নিয়ে যেত। বুধবার সকালে তারা ফোনের মাধ্যমে জানতে পারে তার মেয়ে কে আহত অবস্থায় উদ্ধার করেছে। গতকাল এশার আজানের সময় উক্ত মহিলার দুলাভাই হরিহরা গ্রামের রাব্বুলের বাড়ী থেকে তাকে আউশিয়া গ্রামে নিয়ে যায় হুসাইন। পরে সকালে তারা জানতে পারে যে ঐ মহিলাকে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করেছে। তার গলায় থাকা স্বর্নের চেইন ও কানের দুল পাওয়া যায়নি। হুসাইন আউশিয়া গ্রামের আব্দুল গফুরের জামাতা এবং ঐদিন রাতে সে শ্বশুর বাড়ীতেই অবস্থান করছিল। সকালে স্ত্রী সন্তানকে নিয়ে সে শ্রীপুর উপজেলার চন্ডিখালি গ্রামে নিজ বাড়িতে চলে যায়। তবে তার বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানকে পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি। শৈলকুপা থানার ওসি তদন্ত মোহসিন হোসেন জানান থানায় অভিযোগ আসলে মামলা নেয় হবে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং ঘটনা স্থল থেকে একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে।

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঝিনাইদহ যুবকের মৃত্যু
ঝিনাইদহ :: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বাবুল (৩০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার সৈকতের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। মহিপুর থানার (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। বাবলু ঝিনাইদহ সদর উপজেলার ধোপাঘাটা গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকালে বাবুল ও তার ছেলে মাহিমসহ প্রায় ৫৫ জনের একটি টিম কুয়াকাটায় ভ্রমণে আসেন। পরে দুপুরে তারা তিন-চার জন মিলে সৈকতে গোসল করতে নামেন। এ সময় বাবুল উচ্ছ্বসিত হয়ে লাফ দিয়ে মাটিতে পড়ে ঘাড়ে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিক বাবুলকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।’ মানববন্ধন ও বিক্ষোভ এরপর ঝিনাইদহ-চায়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা নামক স্থানে ধর্মপ্রান মুসলমানেরা সড়কের মাঝে সমীর কুমারের শাস্তির দাবীতে সড়ক অবরোধ করে। এতে করে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে সাময়িক ভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঝিনাইদহ সদর কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিবেশ শান্ত করেন এবং সবাইকে আশ্বাস দেন। তদন্ত সাপেক্ষে সমীর কুমার দুষি হলে তাকে খুব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে। এবিষয়ে মানববন্ধনে থাকা ধর্মপ্রান মুসলমানেরা বলেন,এদের মতো দুঃসাহস মানব ইতিহাসে আগে কেউ কখনো দেখায় নি। আল্লাহর রাসূলের অবমাননা করা হবে, আর মুসলিমরা চুপ করে থাকবে এটা কখনোই হতে পারে না। এধরণের বেধর্মীদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিবাদিী হতে হবে। এবিষয়ে ঝিনাইদহ সদর কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান বলেন,সমীর দুষি হলে তদন্ত সাপেক্ষে তাকে খুব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)