শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় » করোনা ভ্যাকসিন নিয়ে কোনো বাণিজ্য নয়, বিনামূল্যে সকলকে ভ্যাকসিন দিতে হবে
প্রথম পাতা » জাতীয় » করোনা ভ্যাকসিন নিয়ে কোনো বাণিজ্য নয়, বিনামূল্যে সকলকে ভ্যাকসিন দিতে হবে
সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা ভ্যাকসিন নিয়ে কোনো বাণিজ্য নয়, বিনামূল্যে সকলকে ভ্যাকসিন দিতে হবে

ছবি: সংবাদ সংক্রান্তঢাকা :: করোনা ভ্যাকসিন নিয়ে সকল ধরণের বাণিজ্য বন্ধ কর ও বিনামূল্যে সকলের জন্য করোনা ভ্যাকিসিনের ব্যবস্থা কর এ দুই দাবিতে বাম গণতান্ত্রিক জোট আজ ২৫ জানুয়ারি সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। পল্টন মোড়ে জামায়েত হয়ে সচিবালয়ে যাওয়ার সময় জিরো পয়েন্ট মোড়ে পুলিশ বাধা দিলে সেখানে অবস্থান করে জোটের নেতা-কার্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। জোট সমন্বয়ক ও সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদ (মার্কসবাদী)’র আকম জহিরুল ইসলাম, ইউসিএলবি’র নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জুলহাস নাইন বাবু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত প্রায় এক বছরে সারা বিশ্বে করোনায় একুশ লাখ মানুষের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস মোকাবিলায় নানা রকমের প্রতিষেধক আবিষ্কৃত হয়েছে। অন্যান্য দেশের সরকার তাদের দেশের জনগণের জীবন সুরক্ষায় ভ্যাকসিন সংগ্রহ করছে। কিন্তু বাংলাদেশে সরকার করোনা মোকাবিলায় ভ্যাকসিন সংগ্রহের দায়িত্ব দিয়েছে সরকারের এক উপদেষ্টার ব্যবসায়ী প্রতিষ্ঠান বেক্সিমকোকে। বাংলাদেশ সরকার ভারত সরকারের সাথে জি টু জি চুক্তি না করে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাকে সাথে নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে ত্রিপক্ষীয় চুক্তি করেছে। যার মাধ্যমে বেক্সিমকো ৫০০ কোটি টাকা ব্যবসা করে নেবে। নেতৃবৃন্দ বলেন, বেক্সিমকো বেসরকারিভাবে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন বিক্রি করবে এর মধ্যে ১০ লাখ ডোজের জন্য এরইমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশের বাজারে বেক্সিমকো এর খুচরা মূল্য নির্ধারণ করেছে ১৩ ডলার বা ১১২৫ টাকা। নেতৃবৃন্দ বলেন ১৯৯৬ সালে শেয়ার বাজারে শাইনপুকুরের উন্মাদনা সৃষ্টি করে যেভাবে বেক্সিমকো মানুষকে লুটে নিয়েছিল সেভাবেই করোনা ভ্যাকসিনের অপর্যাপ্ততার সুযোগে চাহিদার উন্মদনা তৈরি করে চড়াদামে বিক্রি করে তারা মানুষকে সর্বস্বান্ত করবে। জোট নেতৃবৃন্দ সরকার হুঁশিয়ার করে দিয়ে বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে কোনো বাণিজ্য চলবে না।
নেতৃবৃন্দ বলেন, মাত্র দশ হাজার কোটি টাকা বরাদ্দ দিলেই দেশের সকল মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া সম্ভব। নেতৃবৃন্দ বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে সকলের জন্য করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করার জোর দাবি জানান। ব্যবসায়ী বন্ধুদের মুনাফা সুযোগ করে দিতে সরকার যদি ‘টাকা ছাড়া টিকা নাই’ নীতি কার্যকর করে তাহলে সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, প্রতিমাসে পঞ্চাশ লাখ ডোজ ভ্যাকসিন আমদানি করলে সব মানুষকে ভ্যাকসিন দিতে পাঁচ বছরের অধিক সময় লাগবে। সেক্ষেত্রে ভ্যাকসিন প্রয়োগে অগ্রাধিকার প্রদান করতে হবে। নেতৃবৃন্দ অগ্রাধিকার ভিত্তিতে শ্রমজীবী-মেহনতি মানুষ যারা নাগরিক সেবায় নিয়োজিত রয়েছেন তাদেরকে অগ্রাধিকার তালিকায় রাখার দাবি জানান।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)