সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় পর্যটকবাহী জীপগাড়ি-বাসের সংঘর্ষে আহত-৩
দীঘিনালায় পর্যটকবাহী জীপগাড়ি-বাসের সংঘর্ষে আহত-৩
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি ::খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা সাজেক সড়কে যাত্রীবাহী বাসের সাথে পর্যটকের জীপ (চাঁন্দের) গাড়ির সংঘর্ষে ৩পর্যটক আহত হয়েছেন।
আজ সোমবার (২৫ জানুয়ারী) সকাল ৯ টার দিকে উপজেলার কবাখালী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সাজেকগামী জীপ গাড়ীর সাথে বিপরীত দিক থেকে আাসা শান্তি পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষে ঢাকা থেকে আগত মো. ওয়াহেদুজ্জামানের ছেলে মো. সিহাব, মো. আবু সায়িমের ছেলে মো. সাজিদ, মো. ফরহাদ সরকারের ছেলে মো. আসলাম নামের ৩পর্যটক আহত হয়। তাদের সকলেরই বাড়ি ঢাকার সাভার এলাকায়।
পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে কোন মামলা দায়ের হয়নি।





খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা