শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মেহনতি মানুষের পক্ষে ভোটের মাঠে নামছেন সমাজ সেবক রানা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মেহনতি মানুষের পক্ষে ভোটের মাঠে নামছেন সমাজ সেবক রানা
সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেহনতি মানুষের পক্ষে ভোটের মাঠে নামছেন সমাজ সেবক রানা

ছবি : মো.আব্দুল মান্নান (রানা)।ষ্টাফ রিপোর্টার :: চোখে কালো চশমা, সাহেবি বেশভুষা, দামি গাড়ি কিংবা অভিজাত বাড়ি না হলে যে সাধারন মানুষের সেবা করার সুযোগ নেই এমন পূজিবাদী ধারনাকে মিথ্যা প্রমানিত করে খেটে খাওয়া মানুষের সেবা করার লক্ষ্যে রাঙামাটি পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি শহর (পৌরসভা) কমিটির আহবায়ক যুবনেতা মো. আব্দুল মান্নান রানা। ধনীকশ্রেণীর কাছে তার গরীব তকমা থাকলে কি হবে মো. আব্দুল মান্নান রানা একাধারে সমাজসেবক, আন্তর্জাতিক উশু, জুডো ও কারাতে খেলোয়াড়, মানবাধিকার কর্মী আর গরীবের স্বার্থ রক্ষার ময়দানে তুখোড় প্রগতিশীল রাজনীতিবিদ।
করোনা মহামারীর লকডাউনে শ্রমজীবি মানুষ যখন কর্মহীন, অর্থহীন নানাদিক থেকে মেহনতী মানুষের শুধু নেই নেই হাহাকার দিশেহারা তখনই নিজ উদ্যোগে ও রাঙামাটির স্থানীয় প্রশাসন সহযোগিতায় যোগান দেন শতশত মানুষের খাদ্য, বিলিয়ে দেন কর্মহীন পরিবারের মাঝে ত্রান সামগ্রী। শুধু তাই নয়, চারিদিকে পরিবেশের ভারসাম্যর বিরুপ প্রভাব, মাটিখেকো, বনখেকো, নদীখেকো সর্বোপরি পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কথা বলতে যুক্ত হন পরিবেশবাদী সংগঠন “সবুজ আন্দোলন”এ, গণপরিবহনে চলাচলকারী যাত্রীদের কন্ঠস্বর যাত্রী অধিকার সংরক্ষন পরিষদ রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক, রাঙামাটি জুডো ও কারাতে এসোসিয়েশনের সহসাধারন সম্পাদক এবং বাস্তবায়ন সংস্থা রাঙামাটি জেলা কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে কাঁধে নেন সাধারন মানুষের মানবাধিকার রক্ষার দায়িত্ব। জনদরদী এই মানুষটি নিজে খেটে খাওয়া পরিবারের সন্তান, আওয়াজও তোলেন খেটে খাওয়া শ্রমজীবি মানুষের জন্য।
করোনা মহামারীকে পাল্লা দিয়ে যখন দেশব্যাপী ধর্ষন মহামারী চলছিল সেসময়ও তিনি নারীদের পাশে দাড়িয়েছেন নিজ দায়িত্বে। প্রায় দুই শতাধিক যুবক যুবতীদের আত্মরক্ষার কৌশল রপ্ত করার প্রশিক্ষণ দিয়ে রাঙামাটির পৌর এলাকার যুব সমাজকে ধর্ষন বিরোধী মন্ত্রে উজ্জীবিত করেন।
তাইতো রাজনীতির এমন সংকটময় মূহুর্তে সুষ্ঠু রাজনীতির চর্চা ও বিকাশে ভুমিকা রাখতে রাঙামাটি পৌর এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার জন্য এবং সর্বোপরি সাধারন মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হয়ে রাঙামাটি পৌর এলাকাকে আধুনিক ও পৌরসভাকে সাধারন মানুষের সেবাকেন্দ্র পরিনত করার লক্ষ্যে রাঙামাটি পৌর নির্বাচনে কোদাল মার্কা নিয়ে পৌর মেয়র প্রার্থী হয়েছেন।
অমায়িক প্রচারবিমূখ মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান রানা বলেন, সাধারন মানুষের প্রতিনিধিত্ব করতে হলে দরকার সাধারন মানুষ । আমি নিজে খেটে খাওয়া মানুষ তাই আমি বুঝি সাধারন মানুষের কষ্টের জায়গা এবং কারণ কি। তিনি বলেন আমরা জানি ভোট ডাকাত সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের কাছে এই পৌর নির্বাচন ও নিরাপদ নয়, কিন্তু দুর্ণীতিবাজ, সাধারন মেহনতি মানুষের অধিকার হরনকারীদের তো সুযোগ দিলে চলবেনা। তিনি চলমান উশৃংখল ক্ষমতার রাজনীতিবিদদের বিদায় দিয়ে একটি গণপ্রতিনিধিত্বশীল পৌরসভা বিনির্মানে কৃষক, শ্রমিকসহ সর্বোপরি মেহনতি মানষুদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন আমি পৌর মেয়র নির্বাচিত হলে পৌরপিতা নয় পৌরসেবক হতে চাই, আর রাঙামাটি পৌরসভা হবে পৌরবাসীর সেবাকেন্দ্র, কোন দলীয় কার্যালয় নয় বা টেন্ডারের কাজ ভাগবাটোয়ার স্থান নয়, যা বর্তমানে হচ্ছে।
অত্যন্ত বিনয়ী অধুমপায়ী মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান রানা রাজনীতিসহ নিয়োজিত আছেন নানা সামাজিক ও ক্রীড়া সংগঠনে। ক্রীড়াউদ্যোমী এই সমাজসেবক ক্রীড়াবিদের রয়েছে একাধারে জুডো, কারাতে ও শাওলিন কংফু (উশু)র পারদর্শিতা। ক্রীড়বিদ হিসেবেও রয়েছে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি ও স্বর্ণপদক। জাতীয় পর্যায়ের সর্বশেষ খেলাটিও তার লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। ২০১৫ সালে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উশু-সানডা প্রতিযোগীতায় সারা বাংলাদেশের খেলোয়াড়দের পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করে অর্জন করেন স্বর্ণ পদক। রয়েছে জুডো খেলায় ব্ল্যাক বেল্ট (২য় ড্যান), কারাতে-সোতোকান ব্ল্যাক বেল্ট (২য় ড্যান) ও শাওলিন কংফু (উশু)তে ব্ল্যাক বেল্ট (২য ড্যান)। খেলাধূলা থেকে অবসর নিয়ে মনোযোগ দেন সমজ উন্নয়নে। তিনি যুবসমাজকে ধুমপান ও মাদক থেকে বিরত রাখতে এবং যুবসমাজের মধ্যে ক্রীড়ার বিকাশ ঘটাতে নিজেই প্রতিষ্ঠা করেন ড্রাগন মার্শাল আর্ট সেন্টার। রাঙামাটি পৌর এলাকায় বেশ কয়েকটি প্রশিক্ষন কেন্দ্রে রয়েছে ৫ শতাধিক শিক্ষার্থী।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা  বিষয়ে সেমিনার রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার

আর্কাইভ