শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি শহরের ভেদ ভেদীতে মাটি চাপা পড়ে আহত-১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি শহরের ভেদ ভেদীতে মাটি চাপা পড়ে আহত-১
সোমবার ● ১ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি শহরের ভেদ ভেদীতে মাটি চাপা পড়ে আহত-১

ছবি : আহত রাজমিন্ত্রী বাদল (৪৫)ষ্টাফ রিপোর্টার :: স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের নজরদারী না থাকায় ভেদ ভেদী বাজার এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কের পাশের মাটি খুড়ে অবৈধভাবে দোকান নির্মান করছেন আজগর আলি নামের জনৈক ঠিকাদার স্থানীয়দের অভিযোগ।
গতকাল ৩১ জানুয়ারি রবিবার রাত ৯টার দিকে নির্মান কাজের ঢালাই দেয়ার সময় রাঙামাটি শহরের রাজমনি পাড়ার মো. আব্দুল কুদ্দুস এর পুত্র রাজমিস্ত্রী মো. বাদল (৪৫) মাটি চাপা পড়ে মারাত্মক আহত হয়।
স্থানীয়রা বাদলকে দ্রুত উদ্ধার করে করে রাঙামাটি সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। রাঙামাটি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত বাদলকে উন্নত চিকিৎসার জন্য সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
রাজমিস্ত্রী বাদল এর মাটি চাপার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনী, পুলিশ, গয়েন্দা সংস্থার লোকজন ও ফায়ার সার্ভিস এর সদস্যরা।
এবিষয়ে রাঙামাটি কোতয়ালী থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এএসআই দেলোয়ার হোসেন জানান, গতকাল রাত ৯টা-১০টার মধ্যে ভেদ ভেদী বাজার এলাকায় কেউ মাটি চাপা পড়ে আহত হওয়ার তথ্য আমাদের কাছে নাই।
রাঙামাটি শহরের ভেদ ভেদী বাজার এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কের পাশের মাটি খুড়ে অবৈধভাবে দোকান নির্মানের কারণে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা প্রকাশ করছেন স্থানীয়রা।
এবিষয়ে জানতে রাঙামাটি সার্কেলের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহি আরেফিন জানান, তিনি চট্টগ্রামে বিভাগীয় প্রধানের কার্যালয়ে মিটিং এ আছেন, ভেদ ভেদী বাজার এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কের পাশের মাটি খুড়ে অবৈধভাবে দোকান নির্মান করার বিষয়টি খোজ খবর নিবেন এবং মুল সড়কের ক্ষতি সাধিত করা হলে আবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আজ ১ ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাজমিস্ত্রী বাদলের অবস্থার তেমন পরির্বতন হয়নি বলে তার পারিবারিক সূত্রে জানিয়েছেন।





আর্কাইভ