শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন
বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

ছবি : সংবাদ সংক্রান্তমুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসে সাতটি ইউনিট।

আজ ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত। এ সময় আশপাশে ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার হাইড্রোজেন পার অক্সাইড মেশিনে বিকট শব্দে কিছু একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে মেশিনজুড়ে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মিয়ারাজ জানান, আগুনের খবর প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় পরে জয়দেবপুর ও পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকা থেকে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা ও আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

আগুনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রকার বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুরের আরমান গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে নারীদের ব্ল্যাকমেইল করতেন

গাজীপুর :: অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে গাজীপুরে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।

৭ ফেব্রুয়ারি রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের হাড়িনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম মোঃ আরমান খন্দকার রাহুল (২৬)। তিনি গাজীপুর মেট্রোপলিটন সদর থানার হাড়িনাল এলাকার খন্দকার হাবিবুল আলমের ছেলে।

ধর্ষণের শিকার ওই তরুণী ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোস্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ষণের শিকার ওই তরুণীর সঙ্গে আরমানের পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। অভিযুক্ত যুবক আরমান গোপনে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন এবং আবার ভিডিও ধারণ করেন।

এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে ৬ ফেব্রুয়ারি শনিবার গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে আরমানকে গ্রেফতার করে র্যাব। এসময় তার কাছ থেকে অশ্লীল ভিডিও সম্বলিত একটি ল্যাপটপ, একটি পেনড্রাইভ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার আরমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক করে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন। তার বিষয়ে আইগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)