শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » গাজীপুরে অপহরণের ৪ মাস পর খাগড়াছড়ি থেকে স্কুলছাত্রী উদ্ধার : আটক-১
প্রথম পাতা » খাগড়াছড়ি » গাজীপুরে অপহরণের ৪ মাস পর খাগড়াছড়ি থেকে স্কুলছাত্রী উদ্ধার : আটক-১
শুক্রবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে অপহরণের ৪ মাস পর খাগড়াছড়ি থেকে স্কুলছাত্রী উদ্ধার : আটক-১

ছবি : সংবাদ সংক্রান্তষ্টাফ রিপোর্টার :: গাজীপুরের এক স্কুলছাত্রীকে (১৩) খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ির গভীর বন থেকে উদ্ধার করেছে পুলিশ। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের বাসন থানা পুলিশ তাকে উদ্ধার করে।

ওই ছাত্রীকে গত প্রায় চার মাস আগে অপহরণ করা হয়েছিল। এসময় অপহরণকারী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বোরহান উদ্দিন (২৫) নামে গ্রেফতারকৃত যুবক ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাতলী এলাকার শাহজাহানের ছেলে।

অপহৃতের স্বজনেরা জানান, স্কুলছাত্রীর পরিবার গাজীপুর মহানগরের বাসন থানাধীন পালের পাড়া এলাকায় বসবাস করতেন। তাদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা এলাকায়। ওই ছাত্রী স্থানীয় বিআরটিসি স্কুলের ৮ম শ্রেণিতে পড়তো। একই এলাকায় ভাড়া বাসায় থেকে বোরহান উদ্দিন বিদ্যুৎ মেকানিকের কাজ করতো। পরিচয়ের সূত্র ধরে গত ২২ অক্টোবর দুপুরে ওই স্কুলছাত্রীকে কৌশলে অপহরণ করে বোরহান ও তার সহযোগীরা। ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন।

বাসন থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, মামলা দায়েরের পর এ ঘটনায় রুহুল ও ডিজে কসাই নামের দুই যুবককে গ্রেফতার করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ির তুলাবিল এলাকার গভীর বনে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। অপহরণকারীরা অপহৃত স্কুলছাত্রীকে ওই এলাকার একটি বাড়িতে আটকে রেখেছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গাজীপুরে তরুণকে মারধর করে সঙ্গী কিশোরীকে অপহরণ

গাজীপুর :: কুড়িগ্রাম থেকে গাজীপুরে বেড়াতে আসা এক তরুণকে মারধর করে তার সঙ্গী ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করেন দুই যুবক। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে থেকে তাকে অপহরণ করা হয়।

পরে এ ঘটনায় অভিযান চালিয়ে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় একজনকে আটক করা হয়।

আটক যুবক হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিম চান্দনা বনরুপা রোড এলাকার কফিল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া শামীম মিয়া (৩৩)। তার বাড়ি জামালপুর সদরের হাই চন্ডা এলাকায়।

আর গাজীপুরে বেড়াতে আসা তরুণের নাম মোঃ মাহিম (১৮)। তিনি কুড়িগ্রামের রাজীবপুর থানার মরিচাকান্দি এলাকার কোরবান আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত আড়াইটার দিকে তারা বাস থেকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় নামেন। পরে রিকশায় চড়ে তারা চান্দনা চৌরাস্তা মোড়ে আসেন। সেখান থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় চড়ে শহরের শিববাড়ি মোড়ের উদ্দেশ্যে রওনা হন।

১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরের দিকে তারা গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে পৌঁছান। এ সময় তাদের রিকশার গতিরোধ করেন দুই যুবক। সেখানে ভয়ভীতি দেখিয়ে গাজীপুর সার্ডি রোডের নির্জনস্থানে নিয়ে তাদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেন। পরে মাহিমকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে অপহরণ করে নিয়ে যান তারা।

এ বিষয়ে গাজীপুর পিবিআই পুলিশ সুপার মোঃ মাকসুদুর রহমান বলেন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পিবিআই অভিযান শুরু করে। পরে শুক্রবার ভোরে একটি বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী দলের সদস্য শামীম মিয়াকে আটক করা হয়।

গাজীপুরে লুকিং গ্লাস ভেঙে ফেলায় বাসচালককে পিটিয়ে হত্যা

গাজীপুর :: গাজীপুরের শ্রীপুর উপজেলায় পাশ কাটাতে গিয়ে কাভার্ডভ্যানের লুকিং গ্লাস ভেঙে যাওয়ায় মোঃ শাহজাহান (৩৬) নামে এক বাসচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

শাহজাহান কাপাসিয়া উপজেলার বরুণ এলাকার মোঃ আব্দুস সালামের ছেলে। তিনি শ্রীপুরের বরমী এলাকায় ভাড়া থেকে স্থানীয় আমান গ্রুপের শ্রমিক আনা-নেয়ার কাজে ব্যবহৃত বাস চালাতেন।

এ ঘটনায় নিহতের বাবা মোঃ আব্দুস সালাম বাদী হয়ে শ্রীপুর থানায় বৃহস্পতিবার রাতেই নিউ যমুনা ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেলের চালক টিটু (২২) এবং নিউ গাজীপুর ট্রান্সপোর্ট এজেন্সির সেলসম্যান মোঃ রফিকুল ইসলামের (২৭) বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার বাদী জানান, বৃহস্পতিবার বিকেলে শাহজাহান ওই কারখানার অপর স্টাফ বাসের চালক মোঃ কামালের বাসে তার পেছনের সিটে বসে স্থানীয় গড়গড়িয়া মাস্টার বাড়ি হাজী ফিলিং স্টেশনে গ্যাস ভরতে যান। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি ব্যাসস্ট্যান্ডের অদূরে পৌঁছালে তাদের গাড়ি জ্যামে পড়ে। এ সময় কাভার্ডভ্যানের চালক ওই বাসের বামপাশ দিয়ে কামালদের বাসের সামনের অংশ লাগিয়ে দেন। এতে কাভার্ডভ্যানের ডান পাশের লুকিং গ্লাসটি ভেঙে যায়।

এ নিয়ে টিটু ও তার সঙ্গী রফিকুলের সঙ্গে বাসচালক কামাল ও শাহজাহানের কথা কাটকাটি হয়। একপর্যায়ে টিটু ও তার সহযোগী রাস্তার পাশের আইল্যান্ডে দাঁড়িয়ে বাসচালক কামালের পেছনের সিটে বসে থাকা শাহজাহানকে পাশের জানালার গ্লাস ভেঙে ভেতরে টেনে হিঁচড়ে বাইরে নামিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এক পর্যায়ে শাহজাহান অজ্ঞান হয়ে পড়লে টিটু সহযোগীকে নিয়ে পালিয়ে যেতে থাকেন। এ সময় কামাল মোবাইল ফোনে ঘটনাটি পুলিশকে অবগত করেন। আহত শাহজাহানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মারা যান। রাত ৮টার দিকে পুলিশ শাহজাহানের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এদিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ এমএ সাইদ জানান, বিকেল ৩টার দিকে শাহজাহান নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে মারধরের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, পুলিশ কাভার্ডভ্যানসহ বিক্রয়কর্মী রফিকুল ইসলামকে গ্রেফতার কেরলেও চালক টিটুকে গ্রেফতার করতে পারেনি। বৃহস্পতিবার রাতে নিহতের বাবা আব্দুস সালাম বাদি হয়ে রফিকুল ইসলাম ও টিটুর বিরুদ্ধে মামলা করেছেন। টিটুকেও গ্রেফতারের চেষ্টা চলছে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)