শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » ফেক আইডি খুলে আপত্তিকর পোস্ট, থানায় যুবকের জিডি
প্রথম পাতা » সকল বিভাগ » ফেক আইডি খুলে আপত্তিকর পোস্ট, থানায় যুবকের জিডি
বুধবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেক আইডি খুলে আপত্তিকর পোস্ট, থানায় যুবকের জিডি

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে রাজেদ মিয়া (৩৭) নামে যুক্তরাজ্য ফেরত এক যুবকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে তাতে ইয়াবা বিক্রির প্রচারণা ও আপত্তিকর পোস্ট করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ভুক্তভোগী যুবক। যার নম্বার ১১৯২। রাজেদ উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মজম্মিল আলীর ছেলে।
সাধারণ ডায়েরীতে রাজেদ মিয়া উল্লেখ করেন, আমি প্রায় দুই বছর ধরে রাজেদ মিয়া (ইংরেজী) নামে আমার ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে আসছি। আজ (বুধবার) সকালে ফেসবুক ব্যবহার করতে গিয়ে দেখি কে বা কারা ‘ইয়াবা রাজেদ বাউসী’ নামে আমার নাম ও ছবি সম্বলিত ফেক আইডি খুলে আপত্তিকর পোস্ট করছে। আমার আইডি থেকে একাধিক ছবি নিয়ে ওই ফেক আইডিতে যুক্ত করে আমি ইয়াবা ডিলার, ইয়াবা বিক্রি করতে চাই বলে পোস্ট করছে। যে কারণে আমি ও আমার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি এবং আশংকা করছি, অজ্ঞাত ব্যক্তি (ফেক আইডি ব্যবহারকারী) আমাদেরকে বড় ধরণের সমস্যার সম্মুখিন করতে পারে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, রাজেদ মিয়ার অভিযোগের প্রেক্ষিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিশ্বনাথ থানায় ব্যারাক ‘বাসিয়া’র’ উদ্বোধন

বিশ্বনাথ :: বিশ্বনাথে আজ বুধবার ২৪ ফেব্রুয়ারি থানা কমপাউন্ডে ‘বাসিয়া’ নদীর নামে ব্যারাকের উদ্বোধন করা হয়েছে।
আনুষ্ঠানিক ভাবে সিলেটের পুলিশ সুপার মোহাম্দ ফরিদ উদ্দিন পিপিএম ফিতা কেটে ব্যারাকের উদ্বোধন করেন।
এসময় থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা, এসআই, এএসআইসহ থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





আর্কাইভ