রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে থুইনুমং মারমা হত্যা মামলায় আটক-১
রাজস্থলীতে থুইনুমং মারমা হত্যা মামলায় আটক-১
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় পৌয়তু পাড়ায় থুইনুমং মারমা সন্ত্রাসীদের গুলিতে নিহত মামলার আসামী মংহাইসিং মারমাকে আজ ২৮ ফেব্রুয়ারী ভোররাতে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। আটক মংহাইসিং মারমা তাইতং পাড়া এলাকার মং এ মারমার পুত্র।
গত বছরের ১১ নভেম্বর পৌয়তু পাড়ায় থুইনুমং মারমা সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে তার মা বাদী হয়ে রাজস্থলী থানায় ৩০২/৩৪/১০৯ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে মামলায় মংহাইসিং মারমা কে আসামী করা হয়।
এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহমদ খান জানান, সেনাবাহিনীর সদস্যরা আসামী মংহাইসিং মারমাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তাকে রাঙামাটি কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।





বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ