শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে এসএসসি ২০০০ ব্যাচের ২০বছর পূর্তি ও মিলনমেলা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে এসএসসি ২০০০ ব্যাচের ২০বছর পূর্তি ও মিলনমেলা
শনিবার ● ১৩ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে এসএসসি ২০০০ ব্যাচের ২০বছর পূর্তি ও মিলনমেলা

ছবি : সংবাদ সংক্রান্তআকতার হোসেন, চট্টগ্রাম (মিরসরাই) প্রতিনিধি :: শিকড়ের টানে বন্ধুত্বের বন্ধনে, এসো মিলি মহামায়ার পানে এ স্লোগানে মিরসরাইয়ে এসএসসি ২০০০ ব্যাচের ২০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১২ মার্চ) মিরসরাইয়ের অন্যতম পর্যটন কেন্দ্র মহামায়া লেক প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানে এসএসসি ২০০০ ব্যাচের সদস্য ইঞ্জিনিয়ার আশরাফুল আবেদীন সোহেল এর সঞ্চালনায় ব্যাচের সদস্যদের মাঝে টি শার্ট বিতরণ, র‌্যালী, নৌকা ভ্রমণ, দুপুরের খাবার পরিবেশন, গ্রুপ ছবি তোলা, আলোচনা সভা ও স্মৃতিচারণ, সংবর্ধনা, র‌্যাফেল ড্র, পুরষ্কার বিতরণ ও হাসি আনন্দে মুখরিত ছিলো মহামায়া এলাকা।
ব্যাচের গ্রুপ এডমিন প্যানেল ও সমন্বয়ক কমিটির সদস্যরা হলেন অশোক কুমার রায়, সলিম উল্লাহ, মাকসুদ আলম শাহীন, মিজানুর রহমান, কাজী টিপু সুলতান, ইসমাঈল হোসেন, রাশেদুল ইসলাম মনির।
নীতি নির্ধারক প্যানেলের সদস্যরা হলেন, আশরাফুল আহসান রাকিব, আরিফুল ইসলাম, কামরুল হাসান সিদ্দিকী, ইঞ্জিঃ আশরাফুল আবেদীন সোহেল, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, নিজাম উদ্দিন, মাঈন উদ্দিন শামীম, তৌহিদ রানা।
ব্যাচের মিলন মেলার উদ্যোক্তা, সমন্বয়কারী ও এডমিন প্যানেলের অন্যতম সদস্য অশোক কুমার রায় বলেন, মিরসরাই উপজেলার সহপাঠি শিক্ষার্থীদের সাথে সেতু বন্ধন তৈরির উদ্যেশ্যে এই আয়োজন করা হয়েছে। গত একমাসের প্রচার প্রচারনা শেষে নিজেদের নাম রেজিষ্ট্রেশনের মাধ্যমে উপজেলার সর্বমোট ৪৩ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩শ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং বর্তমানে আমাদের গ্রুপ মেম্বার রয়েছে ৫০০ জন। আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন করার আগ্রহ আছে।
অনুষ্ঠানে ২০০০ ব্যাচের সদস্য বারইয়াহাট পৌরসভার নবনির্বাচিত কমিশনার আরিফ উদ্দিন মাসুদ ও মিরসরাই পৌরসভার নবনির্বাচিত কমিশনার জহির উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়।





আর্কাইভ