শনিবার ● ২৭ মার্চ ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভির্য্যে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।
দিবসের শুরুতে শুক্রবার সূর্য উদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনি শেষে উপজেলা প্রশাসন ও পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর আত্রাই থানা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, বিভিন্ন রাজনৈতিক দল, বনিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।
সকাল ৮টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক , উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ একত্রে জাতীয় পতাকা উত্তোলন করেন ।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ইউএনও মো. ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে আলোচনা সভা হয়। সভায় যুব উন্নয়ন অফিসার ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ও মমতাজ বেগম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আখতারুজ্জামান প্রমুখ।





আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী