শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » ২‘শ৫০ পিস ইয়াবাসহ বাস চালক আটক
প্রথম পাতা » অপরাধ » ২‘শ৫০ পিস ইয়াবাসহ বাস চালক আটক
বুধবার ● ৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২‘শ৫০ পিস ইয়াবাসহ বাস চালক আটক

---শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে ২‘শ৫০ পিস ইয়াবাসহ মো. রিপন ফকির (৩৩) নামের এক বাস চালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার ৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়ড়া এলাকায় অভিযান চালিয়ে রিপনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসময় তার দেহ তল্লাসী করে ৫০ পিস এবং বসত ঘরের ফ্রিজের নিচ থেকে ২‘শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বাগেরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে । আটক মোঃ রিপন ফকির বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়রা গ্রামের আবুল বাশারের ছেলে। গেল ৬ মাস হল সে বাস চালানো বন্ধ দিয়ে বাড়িতে থাকতেন।

বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক বুলু শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২‘শ৫০ পিস ইয়াবাসহ মো. রিপন ফকির (৩৩) নামের এক বাস চালককে আটক করা হয়েছে। পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আটক রিপনকে বাগেরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাগেরহাটে খোলা মাঠে হাট-বাজার

বাগেরহাট ::করোনা সংক্রমন প্রতিরোধে মানুষের মধ্যে সামাজিক দুরত্ব বাড়াতে বাগেরহাটের জনসমাগম হওয়া বড় বড় হাটবাজারগুলোকে স্থানান্তর করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার (০৬ এপ্রিল)সকাল থেকে বাগেরহাট জেলার বিভিন্ন হাট বাজার সামাজিক দূরত্ব মেনে খোলা মাঠে বসতে শুরু করেছে। দুপুরে বাগেরহাট সদর উপজেলার অন্যতম বড় হাট খানজাহান আলী দরগার হাটে দেখা যায় নির্দিষ্ট স্থানে কোন ব্যবসায়ীর চটি (দোকান)নেই। বাজারের নির্ধারিত স্থানের পাশে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সামনে রনবিজয়পুর ফুটবল মাঠের মধ্যে দুইশতাধিক ব্যবসায়ী পন্য নিয়ে বেচা-বিক্রি করছেন।স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসন ও জপ্রতিনিধিরা হাট বাজারগুলো পরিদর্শন করছেন।খোলাবাজারে হাট-বাজার স্থানন্তর হওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতা বিক্রেতা ও স্থানীয়দের মাঝে। মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার ৯ উপজেলার দেড় শতাধিক বড় হাটবাজার খোলা স্থানে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
খানজাহান আলী দরগার হাটে ডিম বিক্রির জন্য খোলা মাঠে বসা রকিবুল ইসলাম বলেন, হাটের মধ্যে আমাদের স্থায়ী তাবু থাকে। সেখানে নির্দিষ্ট স্থানে প্রতি হাটের দিন আমরা কেনা-বেচা করি। হঠাৎ করে করোনা সংক্রমনের কারণে মাঠের মধ্যে বসতে বলা হয়েছে। রোদের মধ্যে বসে বিক্রি করছি। কষ্ট হলে মানসিক দিক থেকে শান্তি পাচ্ছি। শুনেছি এভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পারলে করোনা সংক্রমন প্রতিরোধ করা যাবে।
সবজি বিক্রেতা আল আমিন বলেণ, সকালে মালামাল নিয়ে এসে শুনি মাঠের মধ্যে দোকান বসাতে হবে।মাঠের মধ্যেই সবকিছু নিয়ে বসে পড়েছি। ক্রেতারাও আসছে। প্রশাসনের নির্দেষনা অনুযায়ী মাস্ক না থাকলে আমরা বিক্রি করছি না। এক বারে শুধু একজনকেই আসার জন্য অনুরোধ করছি।
বাজার করতে আসা সিরাজুল ইসলাম বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে আমরা তাকে সাদুবাদ জানাই। রোদের মধ্যে কষ্ট করে কেনা-বেচা করতে হচ্ছে সত্যি, তারপরও হাটে যে প্রচুর ভীড় থাকে এখানে সে ভীড় নেই। যে কেউ ইচ্ছে করলেই ভীড় এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে তার প্রয়োজনীয় ক্রয়-বিক্রয় শেষ করতে পারবেন।
বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জনসমাগমের বড় স্থল হাটবাজারগুলোতে যাতে সবাই দুরত্ব মেনে বাজারঘাট করতে পারে সেজন্য একেক হাটের বাস্তবতা বুঝে স্থানান্তর করেছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সুন্দরভাবে হাটবাজার গুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি।
বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক বলেন, স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সকল উপজেলার হাট-বাজার গুলোকে খোলা মাঠে স্থানান্তর করতে বলা হয়েছে। এই বিষয়ে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। উন্মুক্ত স্থানে বসা বাজারগুলোতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মনিটরিং ও সচেতনা বৃদ্ধির জন্য মাস্ক বিতরন অব্যাহত রাখা হয়েছে।

বাগেরহাটে ফকিরহাটে আট পা ওয়ালা ছাগলের বাচ্চার জন্ম, জানেনা প্রাণি সম্পদ বিভাগ

বাগেরহাট :: বাগেরহাটের ফকিরহাটে আট পা ওয়ালা একটি ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) ভোরে ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামের মিজান শেখের একটি ছাগল বিষ্ময়কর এই বাচ্চা প্রসব করে।তবে প্রসবের পরপরই মারাযায় ছাগলের বাচ্চাটি। তবে অবককরা এই বিষয়টি এখন পর্যন্ত জানেন না বলে দাবি করেচেন ফকিরহাট উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ পুস্পেন কুমার সিকদার।
ছাগলের মালিক মিজান শেখ বলেন, ভোরে ফজরের আজানের কিছু আগে আমার একটি ছাগল দুটি বাচ্চা প্রসব করে। এর মধ্যে একটি বাচ্চা স্বাভাবিক এবং অন্য বাচ্চাটির আটটি পা ছিল।আট পা ওয়ালা ছাগলটি দেখে আমরা অবাক হয়েছি। এ ধরণের ছাগল আগে দেখিনি। কিন্তু দূর্ভাগ্যের বিষয় হচ্ছে জন্মের ঘন্টা দুয়েক পড়ে আট পা ওয়ালা ছাগলটি মারা গেছে।আট পা ওয়ালা ছাগলের জন্মের খবর পেয়ে সকালে অনেকেই ভীর জমিয়েছিল আমাদের বাড়িতে।
ফকিরহাট উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ পুস্পেন কুমার সিকদার বলেন, বিষয়টি আমার জানা নেই।আমার এখানে খোজ নেওয়ার মত কোন জনবলও নেই।মোরেলগঞ্জের পানগুছি নদীতে ভাষমান অবস্থায় উদ্ধার হয়েছে।

মোরেলগঞ্জে নিখোঁজের ২৭ ঘন্টা পরে পানগুছি নদী থেকে শিশু সাবিনার লাশ উদ্ধার

বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৭ ঘন্টা পর শিশু সাবিনা আক্তার (৭)মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট মোরেলগঞ্জের পানগুছি নদীতে ভাষমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। নিহত সাবিনা আক্তার মোরেলগঞ্জ শহরের পুরানো থানা ঘাট এলাকার শাহজালাল শেখের মেয়ে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার ফায়ার সার্ভিসের সহযোগীতায় নিখোঁজের একদিন পর সাবিনা আক্তার (৭)মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আজ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, মোরেলগঞ্জের ষ্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, সাবিনা আক্তার (৭)মরদেহ মঙ্গলবার বেলা ৬টার দিকে মোরেলগঞ্জের পানগুছি নদীতে ভাষমান অবস্থায় উদ্ধার হয়েছে।

সময় টিভির জিয়াউল হক এর বাবার মৃত্যু ,জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম গভীর শোকাহত

বাগেরহাট :: সময় টিভির পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হক এর বাবা সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. সুলতান আহম্মেদ খান আজ সকাল ৯.১০ টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছন। সময় টিভিরজিয়াউল হক এর বাবার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেনএক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবীর ও ভারপ্রাপ্ত মহাসচিব রক্সি খান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান খান প্রমুখ।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ