শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে গোরস্থান নির্মাণের জন্য হিন্দুদের কাছ থেকে চাঁদা আদায়
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে গোরস্থান নির্মাণের জন্য হিন্দুদের কাছ থেকে চাঁদা আদায়
সোমবার ● ২৯ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে গোরস্থান নির্মাণের জন্য হিন্দুদের কাছ থেকে চাঁদা আদায়

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (২৯ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় রাত ৮.১২ মিঃ) ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার মেয়র ও আওয়ামীলীগের নেতা কাজী আশরাফুল আজম গোরস্থান নির্মাণের জন্য এলাকার হিন্দু সমপ্রদায়ের কাছ থেকে রশিদ দিয়ে চাঁদা আদায় করেছেন৷ ট্রেড লাইসেন্স ও ওয়ারেশ কায়েম সনদসহ বিভিন্ন নাগরিক সেবা দানের সময় গত ৫ বছর ধরে এই টাকা আদায় করা হয়৷ কিন্তু এখনো পর্যন্ত কোন গোরস্থান নির্মাণ করা হয়নি৷ এমনকি জায়গা নির্বাচনও নেই৷ আসন্ন ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে কাজী আশরাফুল আজম আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন৷ ভোটের মাঠে হিন্দুদের কাছ থেকে গোরস্থান নির্মাণের টাকা আদায়ের বিষয়টি এখন বেশ শোরগোল তুলেছে৷ পৌরসভার বাসিন্দরা জানান, গত ৫ বছরে গোরস্থান নির্মাণের জন্য হিন্দু-মুসলমানের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে৷ নাগরিক সুবিধা নিতে গেলেই দিতে হয়েছে এই চাঁদা৷ কিন্তু আজো কবরস্থান নির্মাণ হয়নি৷ এমনকি জায়গা নির্বাচনও নেই৷ যা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আলোচিত হচ্ছে৷ অবশ্য পৌরসভা কর্তৃপক্ষ বলছেন উত্তোলনকৃত টাকা ব্যাংকে জমা রাখা আছে৷ কিন্তু গোরস্থান নির্মাণ করতে যে টাকার প্রয়োজন ৫ বছরেও সেই পরিমান টাকা জমা হয়নি৷ যে কারণে তারা গোরস্থান নির্মাণ করতে পারেননি৷ সাধারণ ভোটাররা অভিযোগ করেন, শৈলকুপা পৌরসভা এলাকায় পৌর গোরস্থান নির্মাণ হবে শুনে তারা খুশি হয়েছিলেন৷ বর্তমান মেয়র কাজী আশরাফুল আজম নির্বাচিত হবার পর তিনি গোরস্থান নির্মাণের প্রতিশ্রুতি দেন৷ আর এই গোরস্থান নির্মাণের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় শুরু করেন৷ সকল প্রকার নাগরিক সুবিধা পেতে পৌরসভায় গেলে দিতে হয়েছে গোরস্থানের চাঁদা৷ হিন্দু-মুসলিম সব সমপ্রদায়ের কাছ থেকেই এই চাঁদা নেয়া হয়েছে৷ শৈলকুপা শহরের ব্যবসায়ী কার্ত্তিক সাহা জানান, গোরস্থানের টাকা দেয়ার সময় তারা আপত্তি করেছিলেন, কিন্তু তারপরও গোরস্থান নির্মাণের রশিদ না থাকলে কাজ করে দেয়া হয়নি৷ তিনি জানান, ২০১৪ সালের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স করতে গেলে ট্রেড লাইসেন্স বাবদ তাকে ২০০ ও গোরস্থানের জন্য দিতে হয়েছে ৫০ টাকা৷ তিনি বলেন, এই টাকা দেয়ার সময় বলেছিলাম শ্মশান প্রতিষ্ঠার চিন্তা করা হোক৷ শহরের গিরিধারী জুয়েলার্স এর মালিক ঝন্টু জোয়ার্দ্দার জানালেন তিনিও গোরস্থানের টাকা দিয়েছেন৷ এ ব্যাপারে বর্তমান মেয়র কাজী আশরাফুল আজম বলেন, গোরস্থান নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে৷ কিন্তু যে পরিমান টাকার প্রয়োজন সেই পরিমান টাকার জোগাড় করা সম্ভব হয়নি৷ আগামীতে করা হবে বলে তিনি জানান৷ তিনি বলেন, এই টাকা কারো কাছ থেকে জোর করে নেয়া হয়নি৷ তিনি বলেন, এই টাকা ব্যাংকে জমা আছে৷





অপরাধ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ

আর্কাইভ