শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিস্ফোরক আইনে ৪ সাংবাদিকের বিরুদ্ধে কাদের মির্জা অনুসারীর মামলা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিস্ফোরক আইনে ৪ সাংবাদিকের বিরুদ্ধে কাদের মির্জা অনুসারীর মামলা
শুক্রবার ● ৯ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিস্ফোরক আইনে ৪ সাংবাদিকের বিরুদ্ধে কাদের মির্জা অনুসারীর মামলা

ছবি: সংবাদ সংক্রান্তমোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চার সাংবাদিকের বিরুদ্ধে বিস্ফোরক আইনসহ কয়েকটি ধারা উল্লেখ করে মামলা দায়ের করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার এক অনুসারী।

মামলার বাদী আবুল হাশেম (৫৮), বসুরহাট পৌরসভার বৌদ্দনীর বাড়ির ফজলের রহমানের ছেলে এবং তিনি এলাকায় কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত। মামলায় আসামিদের বিরুদ্ধে হুমকি, ভয়-ভীতি প্রদর্শন, ক্ষতি সাধনসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামি ওই চার সাংবাদিক হলো, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি ও ডেইলী অবজারভার কোম্পানীগঞ্জ প্রতিনিধি হাসান ইমাম রাসেল, দৈনিক সমাচার কোম্পানীগঞ্জ প্রতিনিধি প্রশান্ত সুভাষ চন্দ,অনলাইন পোর্টাল প্রিয় নিউজের চিফ রিপোর্টার ও ডেইলী নিউজ টুডে কোম্পানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন মজনু,দৈনিক সকালের সময় নোয়াখালী জেলা প্রতিনিধি আমির হোসেন।

আজ শুক্রবার ৯ এপ্রিল দুপুর ২টার দিকে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক মামলার দায়েরের সত্যতা নিশ্চিত করেন।

সাংবাদিক হাসান ইমাম রাসেল জানান, গত (৫ এপ্রিল) সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগের দু’গ্রুপের মধ্যে বসুরহাট পৌরসভার করালিয়া ও হাসপাতাল গেইট এলাকায় দু’দফায় সংঘর্ষ হয়। ঘটনার দু’দিন পর (৭ এপ্রিল) রাতে বিস্ফোরক আইনসহ আরো কয়েকটি ধারা উল্লেখ করে কাদের মির্জার অনুসারী আবুল হাশেম সেতুমন্ত্রীর ভাগনে ফখরুল ইসলাম রাহাতকে (৩৫) প্রধান আসামি করে এবং ৪জন সাংবাদিক সহ ১৩৫জনের নাম উল্লেখ করে এবং ৪০-৫০জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করে। তিনি আরো জানান, শুধু মাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে গণমাধ্যম কর্মিদের ওই মামলায় আসামি করা হয়েছে। এ বিষয়ে মামলার বাদী হাশেম জানান, তিনি শুধু মামলায় বাদীর স্বাক্ষর দিয়েছেন। আসামি কাকে করা হয়েছে, তা তিনি জানেননা।

জানা যায়, একই ঘটনায় কাদের মির্জার প্রতিপক্ষ গ্রুপও তার অনুসারীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একই ধারায় পাল্টা মামলা দায়ের করেন।

উল্লেখ্য,এর আগেও গত (১০ মার্চ) রাতে মির্জা অনুসারী ছাত্রলীগ নেতা আরিফুর রহমান স্থানীয় তিন সংবাদিককে আসামি করে মামলা দায়ের করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)