শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » নিম্নমানের ইট দিয়ে হলদিয়া ইউপিতে সড়কের কাজ করার অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » নিম্নমানের ইট দিয়ে হলদিয়া ইউপিতে সড়কের কাজ করার অভিযোগ
শুক্রবার ● ৯ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিম্নমানের ইট দিয়ে হলদিয়া ইউপিতে সড়কের কাজ করার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে নিম্নমানের ইট দিয়ে কাজ করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী সড়কটি পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে এই দুই কর্মকর্তা স্থানীয়দের অভিযোগের সত্যতা পেয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
জানা যায়, ১ কোটি ২ লাখ টাকা ব্যয়ে শহীদ জাফর সড়ক ভায়া বৃন্দাবন বাজার সড়কের ব্রীক সলিং এর কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান পুর্বালী টের্ডাস। হলদিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকার এই সড়ক উন্নয়ন কাজে ১নম্বর ইটা ব্যবহারের পরিবর্তে সড়ক কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট। এর আগে নিম্নমানের ইট ব্যবহার করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ছবি ও স্থানীদের অভিযোগের ভিক্তিতে গত ৬ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় সড়কটি পরির্দশন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ও রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী ব্রীক সলিং এর জন্য স্থানীয়র সরকার মন্ত্রনালয় থেকে অর্থ বরাদ্দ করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান ১নং ইট দিয়ে ব্রীক সলিং করার পরিবর্তে নিম্নমানের ইট দিয়ে সড়কে ব্রীক সলিং কাজ করায় স্থানীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
সরেজমিনে পরিদর্শন কালে দেখা গেছে, সড়কের ব্রীক সলিং কাজে নিম্নমানের ইট ব্যবহার করার দৃশ্য। টেন্ডার শিডিউলে ১নং ইট ব্যবহারের নিদের্শনা থাকলেও ঠিাকাদারী প্রতিষ্ঠান পুর্বালী টের্ডাস নিম্নমানের ইট দিয়ে কাজ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী সড়কের ব্রীক সলিং কাজে ব্যবহার করা নিম্নমানের ইট তুলে নিয়ে ১নং ইট দিয়ে সলিং করার নির্দেশ দেয়।
এ বিষয়ে রাউজান উপজেলা নিবাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, সড়কের ব্রীক সলিং এর কাজে নিম্নমানের ইট ব্যবহার করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে আমি রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম ও হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে নিয়ে সড়কটি পরিদর্শন করি। ব্যবহার করা নিম্নমানের ইট তুলে নিয়ে ১নং ইট দিয়ে সড়কের ব্রীক সলিং করার জন্য ঠিকাদার রুনু ভট্টচার্যকে নির্দেশ প্রদান করি। বিষয়টি নিয়ে রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, সড়কের ব্রীক সলিং কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। নিম্নমানের ইট তুলে নিয়ে ১নং ইট দিয়ে কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ পরিচালনাকারী রুনু ভট্টচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)