সোমবার ● ২৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ : আহত ১০
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ : আহত ১০

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় রাত ৮.৩৪ মিঃ) গাজীপুরের টঙ্গীর মেঘনা গেইট এলাকায় এন্টারনেট সোয়েটার কারখানায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন৷
২৯ ফেব্রুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে৷
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রমিকরা তাদের বাত্সরিক ছুটির টাকার দাবিতে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে কর্মবিরতি করে কারখানার ভিতরে বিক্ষোভ করে আসছিল৷ দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ শ্রমিকদের ধাওয়া দেয়৷ এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে৷ এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বেধে যায়৷ পরে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে পরিস্থিতি শান্ত হয়৷ এ ঘটনায় ১০ জন শ্রমিক আহত হয়েছেন৷
কারখানার মার্কেটিং এডমিন সুজন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, কয়েকজন উশৃঙ্খল শ্রমিক কারখানার ফটকের বাইরে গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন