সোমবার ● ১৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে নিহত শ্রমিকদের জন্য ৩ কোটি করে ক্ষতিপূরণ চেয়ে নোটিশ
বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে নিহত শ্রমিকদের জন্য ৩ কোটি করে ক্ষতিপূরণ চেয়ে নোটিশ
ঢাকা :: চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে নিহত ৫ জনের পরিবারকে তিন কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে আহতদের পরিবারকে ২ কোটি টাকা করে দেওয়ার জন্য বলা হয়েছে।
রবিবার ১৮ এপ্রিল মানবাধিবার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা নাসরিন এ নোটিশ পাঠায়।
সাতদিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা চেয়ে স্বরাষ্ট্র, আইন, শিল্প ও বাণিজ্য সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ১৫ জনের প্রতি এ নোটিশ পাঠানো হয়েছে।
অন্যথায় প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে জানানো হয়েছে। নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আসকের আরেক আইনজীবী শাহীনুজ্জামান।
নোটিশে শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) সকালে বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে পাঁচজন নিহত হয়। আহত হয় অনেক শ্রমিক। এ ঘটনায় বাঁশখালী থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
নিহতরা হলেন- শুভ (২৩), রাহাত (২৪), আহমদ রেজা (১৯), রনি হোসেন (২২) ও রায়হান (২০)।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল কবীর গণমাধ্যমকে বলেন, শনিবারের ঘটনায় পুলিশ ও বিদ্যুৎকেন্দ্রের সমন্বয়ক ফারুক আহমেদ বাদি হয়ে দুটি মামলা করেছে। পুলিশের মামলায় অজ্ঞাত দুই থেকে আড়াই হাজার জনকে এবং বিদ্যুৎ কেন্দ্রের সমন্বয়কের করা মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।





তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে