সোমবার ● ১৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ঢাকা :: ফেসবুকে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন।
আজ রবিবার ১৮ এপ্রিল রাত ৮ টার দিকে শাহবাগ থানায় তিনি এই মামলা করেন। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মামুন বলেন, ‘নুরুল হক নুরের ফেসবুকে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে এই মামলা করেছেন যুবলীগ নেতা আশরাফুল ইসলাম।’
এজাহারে বাদী উল্লেখ করেছেন, নূর আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘চিটার’, ‘বাটপার’, ‘চাঁদাবাজ’, ‘টেন্ডারবাজ’ বলে উল্লেখ করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাঁচ ওয়াক্ত নামাজের খবর নেই, অথচ আলেম-ওলামাদের চরিত্র হরণ করেছেন। নুরুল হক নুরের এই বক্তব্য আওয়ামী লীগের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত হেনেছে।
মামলার তথ্য নিশ্চিত করে যুবলীগ নেতা আশরাফুল ইসলাম সজীব গণমাধ্যমকে বলেন, ‘নুরুল হক নুর ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ সম্পর্কে বিদ্রুপ মন্তব্য করেছন। সে দাবি করেছে কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। এটি সরাসরি আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। দেশের কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক ও নেতাকর্মীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।’
তিনি বলেন, ‘এ বক্তব্য সাম্প্রদায়িক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। ডিজিটাল নিরাপত্তা আইনে বলা আছে, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। তাই আওয়ামী পরিবারের সন্তান ও যুবলীগের সদস্য হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করেছি।’





মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী