শিরোনাম:
●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
রাঙামাটি, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাটির কুঞ্জ পাল্টে দিয়েছে ভূমি অফিসের চিত্র
প্রথম পাতা » অপরাধ » মাটির কুঞ্জ পাল্টে দিয়েছে ভূমি অফিসের চিত্র
সোমবার ● ২৯ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটির কুঞ্জ পাল্টে দিয়েছে ভূমি অফিসের চিত্র

---
মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৯ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.১০মিঃ) মীন ও ১টি মাটির কুঞ্জ পাল্টে দিয়েছে বিশ্বনাথের ভূমি অফিসের চিত্র ৷ সেবার মান নিয়ে বেশ সন্তুষ্ট ওই জনপদের সাধারণ মানুষ ৷ বিশ্বনাথ থেকে একজন সরকারী কর্মকর্তা চাইলে সততা ও দায়িত্বের প্রতি আন্তরিক হলে সরকারী সেবা অতি সহজেই যে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়া যায়, তার বাস্তব প্রমান দেখালেন বিশ্বনাথ উপজেলার একজন রুহুল আমীন ৷
সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় সেই রুহুল আমীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার হিসেবে কাজে যোগ দিয়েছেন মাত্র ৫ মাস হয়েছে ৷ অথচ কাজে যোগদানের কয়েক সপ্তাহ যেতে না যেতেই সরকারী সেবার মান বাড়াতে মাটির কুঞ্জ নির্মান করে উপজেলা ভূমি অফিসের সার্বিক চিত্র পাল্টে দিয়ে এক নজিরবিহীন দৃষ্টানত্ম স্থাপন করেন ৷ যা অতীতে প্রবাসী অধ্যুষিত এই এলাকার জনগণ কল্পনাও করতে পারেননি ৷
বিশ্বনাথ উপজেলা ভূমি অফিসে সরকারী এমন সেবার মান নিয়ে বেশ সন্তুষ্ট এলাকার সাধারণ জনগণ ও প্রবাসীরা ৷ এছাড়া সৃজনশীল মনের অধিকারী সরকারী এই কর্মকর্তার বিশ্বনাথকে নিয়ে রয়েছে নানান ভবিষ্যত পরিকল্পনা ৷ সময় ও সুযোগ পেলে ভূমি অফিসে একটি লাইব্রেরী, ভূমি খাত থেকে সরকারী রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়নে ইউনিয়নে ক্যাম্প-মেলা করার কথা রয়েছে বলে ভূমি অফিসের এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন ৷
সিলেটের প্রবাসী অধ্যুষিত এক জনপদ হচ্ছে বিশ্বনাথ ৷ রাজনীতিসহ নানা কারণে গত প্রায় দুদশক এই জনপদ দেশে ও বিদেশে নানাভাবে আলোচিত হয় ৷ এতে যেমন ইতিবাচক বিষয় ছিল ঠিক তেমনী নেতিবাচক বিষয়েরও কমতি ছিল না ৷ সমপ্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে গত পাঁচ বছরে সরকার কেবল ভূমি থেকে প্রায় দুই কোটি টাকার রাজস্ব আদায় করেছে ৷ এ কারণে এখানকার জায়গা জমির দাম আকাশ চুম্বি৷ কিন্তু উপজেলা ভূমি অফিস ও স্থানীয় তহশিল অফিস গুলোর সেবার মান নিয়ে এলাকাবাসীর অভিযোগের কমতি ছিলনা ৷ তবে সমপ্রতি একজন রুহুল আমীন মাত্র কয়েক সপ্তাহে পাল্টে দিয়েছেন পুরো ভূমি অফিসের চেহারা ৷ সেবা প্রার্থীদের বসার তৈরী করা হয়েছে সুদৃশ্য মাটির কুঞ্জ ৷ বর্তমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীন নিজ অফিসে বসে ভোক্তভোগীদের নানা সমস্যার কথা শুনেন এবং তাত্‍ক্ষণিকভাবে সমাধানের চেষ্টাও করেন ৷ খোলা হয়েছে ফ্রন্ট ডেস্ক রেজিষ্টার ৷ দীর্ঘ প্রায় ৮ বছর পর রুজু করা হয়েছে ৩টি উচ্ছেদ মামলা ৷ এছাড়া ভূমি অফিসের প্রতিটি রুমে রুমে কর্মকর্তাদের নাম ,পদবী ও কার কোন দায়িত্ব সম্বলিত ডিজিটাল সাইন৷ ফুলের বাগান, সেবা প্রার্থীদের জন্য টয়লেট, অফিসের প্রবেশদ্বারের বারান্দায় লাগানো হয়েছে বিভিন্ন সেবা গ্রহনের গাইড লাইন ৷ মোট কথা পুরাতন জরাজীর্ণ ভূমি অফিসে লেগেছে প্রাণের ছোঁয়া ৷ এর পাশাপাশি বন্ধ হয়েছে কর্মকর্তা কর্মচারীদের অফিসের কাজে ফাঁকিবাজি৷ বরং ইদানিং অনেক কর্মকর্তা ও কর্মচারীর আচার ব্যবহার ও কাজে কর্মে আন্তরিকতার পরিচয় পাওয়া যায় ৷ বন্ধ হয়ে গেছে ওপেন ঘুষ দূর্নীতির কারবার, দালালদের দৌরাত্য এবং ফাইল গায়েবের ঘটনা ৷ বিশ্বনাথ উপজেলা ভূমি অফিসের এমন রুপ বিশ্বনাথবাসী দেখেনি কোন কালে ৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী শিক্ষার্থী ও বিশ্বনাথ উপজেলা ভূমি অফিসের প্রধান এই কর্মকর্তা রুহুল আমীন নিজের সৃজনশীল চিন্তাভাবনা দিয়ে বিশ্বনাথের গুরূত্বপূর্ণ এই অফিসের প্রতি প্রবাসী অধ্যুষিত ওই এলাকার সাধারণ মানুষের আস্থা যেমন অর্জন করতে সক্ষম হয়েছেন ,ঠিক তেমনী বহির্বিশ্বে সরকার ও দেশের ইমেজ বিপুলভাবে বাড়াতে ও সক্ষম হয়েছেন ৷





অপরাধ এর আরও খবর

ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ

আর্কাইভ