বুধবার ● ২১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » হেফাজত নেতা খুরশিদ ও খেলাফত মজলিশ নেতা শারাফত গ্রেপ্তার
হেফাজত নেতা খুরশিদ ও খেলাফত মজলিশ নেতা শারাফত গ্রেপ্তার
ঢাকা :: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
এ ছাড়াও, বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি শারাফত হোসাইনকেও গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ।
আজ বুধবার বিকাল ৪টায় রাজধানীর মোহাম্মদপুর থেকে খুরশিদ আলম কাসেমীকে এবং বিকাল ৫টায় শারাফত হোসাইনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মাহবুব আলম খুরশিদ আলম কাসেমীর গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘২০১৩ সালে মতিঝিল শাপলাচত্বরে সহিংসতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
মুফতি শারাফত হোসাইনের গ্রেপ্তারের বিষয়টি ডিএমপি মিডিয়া সেন্টারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের