শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ এপ্রিল ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে চাচা-ভাতিজা গ্রেফতার
প্রথম পাতা » গাইবান্ধা » পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে চাচা-ভাতিজা গ্রেফতার
শনিবার ● ২৪ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে চাচা-ভাতিজা গ্রেফতার

ছবি: সংবাদ সংক্রান্ত সাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার  :: পঞ্চম শ্রেনীর ছাত্রীকে যৌণ নির্যাতনের অভিযোগে চাচা ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ। গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়ার পাকতেরি গ্রামে এঘটনা ঘটেছে। অভিযুক্ত ভাতিজা আব্দুল্লাহ ও চাচা সোহেলকে রাতেই আটক করেছে সদর থানা পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টায় এঘটনার পর রাতেই তাকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভুক্তভোগী শিশুটি ভাটপাড়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

শিশুটির মা-বাবা জানায়, সন্ধ্যায় আমার মেয়ে বাসায় একাই ছিল। প্রতিবেশী আব্দুল্লাহ বাসায় এসে ধর্ষনের উদ্দ্যেশ্যে মেয়ের মুখ চেপে ধরে। শিশুটির দাদা টেরপেয়ে বাড়িতে গিয়ে দেখে নাতনির মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্টা করছে আব্দুল্লাহ ও চাচা সোহেল পাশে দাড়িয়ে পাহারা দিচ্ছে। ছাত্রীর দাদা আব্দুল্লাহকে ধরে কয়েকটা কিলঘুষি দিতেই তারা দৌড়ে পালিয়ে যায়।

গাইবান্ধা জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ড. ইমরান বলেন, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণ চেষ্টার আলামত পাওয়া গেছে।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান জানান, এঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহ ও চাচা সোহেলকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ

গাইবান্ধা :: দেশব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাবে অসহায়, ভিক্ষুক, দিনমজুর, তৃতীয় লিঙ্গ (হিজড়া সম্প্রদায়) ও হতদরিদ্র জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গাইবান্ধা জেলায় নগদ অর্থ বিতরণ কর্মসূচী শুরু করা হয়েছে।

এই মানবিক সহয়তার অংশ হিসেবে আজ শনিবার সকাল ১১টায় গাইবান্ধা রেলওয়ে স্টেশনের কুলি শ্রমিক ও তৃতীয় লিঙ্গ হিজরা জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণ করেন গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন। এরমধ্যে ৬০ জন তৃতীয় লিঙ্গ হিজড়া সম্প্রদায় এবং ৩০ জন রেলওয়ে কুলিদেরকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মতবলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, সহকারি কমিশনার (ভূমি) নাহীদুর রহমান, এনডিসি এসএম ফয়েজ উদ্দিন, রেল স্টেশন মাস্টার আবুল কাশেম সহ অন্যান্য কর্মকর্তারা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)