বুধবার ● ২ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে কুখ্যাত দুই ডাকাত গ্রেফতার
বিশ্বনাথে কুখ্যাত দুই ডাকাত গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ৷ ১ মার্চ মঙ্গলবার রাতে সিলেটের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতারকৃতরা হলেন-দিরাই থানার দিরাই গ্রামের ও বর্তমানে সিলেট শহরের বাগবাড়ি লিয়াকত আলীর কলোনীর বাসিন্দা শুকুর আলীর ছেলে সুহেল মিয়া ওরফে লাল কুত্তা (২১), দক্ষিণ সুরমা থানার হাজরাই মাঝপাড়া গ্রামের মৃত আবুল লেইছের ছেলে সাকির আহমদ (২৭)৷ তাদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানায়৷
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি আবদুল হাই বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান, এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সিলেট শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়৷ গত শনিবার উপজেলার মীরগাঁও গ্রামের প্রবাসী রহমত আলীর বাড়িতে ডাকাতির ঘটনার সঙ্গে গ্রেফতারকৃতরা জড়িত৷ গ্রেফতারকৃতরা কুখ্যাত ডাকাত বলে তিনি জানান৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা