শিরোনাম:
●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ●   তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
রাঙামাটি, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে স্বাস্থ্যকেন্দ্র মেরামত কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে স্বাস্থ্যকেন্দ্র মেরামত কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
মঙ্গলবার ● ২৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জে স্বাস্থ্যকেন্দ্র মেরামত কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

---বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মোরেলগঞ্জ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মেরামতের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের মালামাল ব্যবহারসহ দায়সারাভাবে কাজ করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।প্রকৌশলী ও কাজের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল রহমান এ অনিয়মের সহযোগীতা করছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে মনে করেন তারা। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী কাজের মান যাতে সঠিক হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মোরেলগঞ্জ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১৯৯১ সালে একটি ভবন নির্মাণ করা হয়। ভবনটি বর্তমানে ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ায় সেটি মেরামতের কাজ চলছে। এ মেরামত কাজে নিম্নমানের মালামাল ব্যবহারসহ দায়সারাভাবে কাজ করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। ভবনের বিভিন্ন জায়গায় ফাটল ও খসেপড়া পলেস্তারার উপর রঙের প্রলেপ দিয়ে কাজ চালিয়ে যাওয়ায় নানা প্রশ্ন উঠেছে। এ ছাড়া ধুলো মাটির উপর টাইলস্ বসানোর কারণে সেটি কতদিন স্থায়ী হবে সে ব্যাপারে কোনো তদারকি নেই বলেও জানান অনেকে।
মোরেলগঞ্জ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা কল্যাণ পরিদর্শক তাসলিমা নাসরিন জানান, ভবনটিতে একেবারে নিম্নমানের মালামাল দিয়ে মেরামত কাজ করা হচ্ছে। এ মেরামত কাজ শেষ করার আগেই পলেস্তারা খসে পড়ছে। এটি কোনো ভাবেই মেনে নেয়ার মতো নয়। এ ব্যাপারে কাজের ঠিকাদার গোপালগঞ্জে অনিকের কাছে ০১৮৩৮৭৬২২২২২ মোবাইলে যোগাযোগ করার চেস্টা করা হলে তিনি মোবাইল রিসিভ করেনি তাই তার বক্তব নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে বাগেরহাট জেলা উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল রহমান জানান, কাজে অনিয়ম হলে ঠিকাদারকে কোনো বিল পরিশোধ করা হবে না। প্রয়োজনে পুনরায় সঠিকভাবে কাজ করানো হবে।
মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন জানান. কাজের সিডিউল সম্পর্কে আমরা কিছুই জানিনা। সিডিউল ছাড়া কাজ শুরু করেছে আমি সিডিউল মোতাবেক ইন্জিনিয়ার এর কাজ থেকে শতভাগ কাজ বুঝে নিয়ে বিল ভাউচারে সহি করব।কাজে অনিয়ম হলে ঠিকাদারকে কোনো বিল পরিশোধ করা হবে না। প্রয়োজনে পুনরায় সঠিকভাবে কাজ করানো হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)