শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » কৃষি » সরকারিভাবে ধানের ক্রয় মূল্য মনপ্রতি ১২শত টাকা নির্ধারণ করার দাবি
প্রথম পাতা » কৃষি » সরকারিভাবে ধানের ক্রয় মূল্য মনপ্রতি ১২শত টাকা নির্ধারণ করার দাবি
মঙ্গলবার ● ২৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারিভাবে ধানের ক্রয় মূল্য মনপ্রতি ১২শত টাকা নির্ধারণ করার দাবি

--- ঢাকা :: আজ ২৭ এপ্রিল কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ১২শত টাকা এবং সরাসরি কৃষকের কাছ থেকে ৫০ লক্ষ মে.টন ধান ক্রয় করার প্রস্তাব করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কৃষি সম্প্রসারণ বিভাগ, কৃষি গবেষণা ইন্সটিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবার বোরো ধানের উৎপাদন খরচ কেজি প্রতি ২৬ টাকার উপরে পড়েছে বলে জানিয়েছেন। সুতরাং উৎপাদন খরচের সাথে মূল্য সংযোজন করে ধানের ক্রয় মূল্য ন্যুনতম মনপ্রতি ১২ শত টাকা নির্ধারন করা দরকার। তা না হলে করোনা মহামারির সময় কৃষক পরিবার-পরিজন নিয়ে মহাবিপদে পড়বে। পাশাপাশি কৃষক মহাজনী ঋণসহ তার কৃষিঋন পরিশোধ করতে পারবে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার অযৌক্তিকভাবে এবার ধানের ক্রয়মূল্য কেজি প্রতি ২৭ টাকা এবং সাড়ে ৬ লাখ টাকা মে. টন ধান, ৪০ টাকা কেজি দরে সার ১২ লাখ মে.টন চাল (আতপ চালসহ) ক্রয়ে যে ঘোষণা দিয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক এবং আত্মঘাতি সিদ্ধান্ত।

নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সরকারি দলের লোকজন এবং চাতাল মালিক ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মের জন্য খোদ কৃষক ধানর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। তাই প্রতিটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র চালু করে খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের আহ্বান জানান।পাশাপাশি করোনার এই মহাবিপর্যয়ের সময় ক্ষুদ্র ঋণসহ কৃষিঋণ মওকুফেরও দাবি জানান।

কৃষক- খেতমজুর সংগ্রাম পরিষদ এর সমন্বয়ক বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আকবর খান স্বাক্ষরিত এই বিবৃতে আরো স্বাক্ষর করেন বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি এড. এস.এম.এ সবুর, সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশ খেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কৃষক সংহতির সভাপতি আনছার আলী দুলাল, বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির সভাপতি রনজিৎ চট্টপাধ্যায়, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, খেতমজুর ও কৃুষক সংগঠনের আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল, বাংলাদেশ কৃষক মজুর সংহতির আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, বাংলাদেশ কৃষক ফোরামের সভাপতি আমীর আলী মাস্টার, শ্রমজীবী সংঘের রুবেল সিকদার প্রমুখ নেতৃবৃন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)