শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ মে ২০২১
প্রথম পাতা » ঢাকা » শ্রমজীবীদের আর্মি রেটে রেশন ও ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের দাবি জানিয়েছে বাম জোট
প্রথম পাতা » ঢাকা » শ্রমজীবীদের আর্মি রেটে রেশন ও ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের দাবি জানিয়েছে বাম জোট
বৃহস্পতিবার ● ৬ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রমজীবীদের আর্মি রেটে রেশন ও ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের দাবি জানিয়েছে বাম জোট

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: শ্রমজীবীদের আর্মি রেটে রেশন, গণবণ্টন ব্যবস্থা চালু, ঈদের আগেই সকল শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস প্রদান, চাল, ডাল, তেলসহ নিত্য পণ্যের মূল্য কমানো, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ ৬ মে ২০২১ সকাল সাড়ে এগারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা কমরেড মানস নন্দী, সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড সাদেকুর রহমান শামীম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা কমরেড নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের নেতা কমরেড বাচ্চু ভূইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা কমরেড শহীদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল হক। সমাবেশ পরিচালনা করেন বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর সমন্বয়ক ও বাসদ নেতা খালেকুজ্জামান লিপন। সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তাগণ বলেন, করোনার অভিঘাতে যেখানে প্রায় ৮৬% মানুষ তাদের প্রয়োজনীয় ব্যয় মেটাতে পারছে না। ৭৮% পরিবারের আয় কমে গেছে। ৫২% মানুষ খাদ্য গ্রহণ কমিয়ে দিয়েছে। সেই সময় চাল, ডাল, তেলসহ নিত্য পণ্যের উর্ধ্বগতিতে দেশে মানুষের দিশেহারা অবস্থা। বক্তাগণ নিত্যপণ্যের বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, গণতদারকি কমিটি করে বাজার মনিটরিং, গণ বণ্টন চালু ও শ্রমজীবীদের আর্মি রেটে রেশন দেওয়ার জোর দাবি জানান।
বক্তাগণ আরও বলেন, ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি জানালেও এখনও তা পরিশোধ করা হয়নি। ইতিমধ্যে গার্মেন্টস মালিকরা নতুন করে ৬ হাজার কোটি টাকার প্রণোদনা দাবি করেছেন এবং না হলে বেতন-বোনাস দেয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন। যা খুবই নিন্দীয়।
বক্তাগণ মালিকদের এই দুরভিসন্ধিমূলক অপতৎপরতা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার এবং ঈদের পূর্বেই সকল শ্রমজীবী মানুষের বকেয়া বেতন-বোনাস প্রদান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ নাটোরের বন পাড়ায় বাম জোটের শান্তিপূর্ণ সমাবশে পুলিশী হামলার ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।





ঢাকা এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)